|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে রড ছাড়াই কলেজ ভবন নির্মাণ : আটক ৩

সিলেটে রড ছাড়াই কলেজ ভবন নির্মাণ : আটক ৩

প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৭

সিলেট প্রতিনিধি: দেশে বাঁশ দিয়ে ভবন নির্মাণের খবর মিললেও এবার সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ভবন নির্মাণে রড-ই ব্যবহার করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও কলেজ গর্ভনিং বডির সভাপতি ইয়াহইয়া চৌধুরী সরেজমিনে এসে ভবনের বিভিন্ন পিলার ও লিন্ডার ভেঙে এই সত্যতা পান। এসময় ৩য় ও ৪র্থ তলার ঠিকাদার শাহ আলমসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে দুদকে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ।

জানা যায়, স্থানীয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের চতুর্থ তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয় গত বছরের আগস্ট মাসে। এক কোটি ৫৭ লাখ টাকা মূল্যে প্রথম ও দ্বিতীয় তলার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান পূষ্পা কন্সট্রাকশন। প্রথম দিকে নির্মাণ কাজ ভালো করলেও শেষ দিকে এসে অনিয়মের অভিযোগ উঠে।

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী সাংবাদিক, কলেজ কমিটির সদস্যসহ শিক্ষকদের নিয়ে পরিদর্শনে এসে ভবনের বিভিন্ন পিলার ও লিন্ডার ভেঙে দেখতে পান বাইরে রডের মাথা বের করা থাকলেও ভেতরে কোনো রড ব্যবহার করা হয়নি।

এছাড়াও দেখা যায় ভবনের বড় লিন্ডারে রডের পিঞ্জিরাও ব্যবহার করা হয়নি। এসময় ঘটনাস্থল থেকে ভবনের তৃতীয় ও চতুর্থ তলার ঠিকাদার শাহ আলম ও তার সহযোগী আবদুল কাইয়ুম ও লোকমান হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চরম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ওসমানীনগর থানা পুলিশের ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ আবদুল মুকিত আজাদ বলেন, প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৪তলা ভবনের কাজ হচ্ছে। প্রথম দিকে কাজের মান ভালো রাখলেও শেষ দিকে এসে অনিয়ম শুরু করে। গতকাল এমপি মহোদয় এসে ভবনের বিভিন্ন স্থানের লিন্ডার ও পিলার ভেঙে দেখতে পান রডের মাথা বের করা থাকলেও ভেতরে রড নেই। এঘটনায় আমরা দুদকে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এ ভবন নির্মাণ তদারকির দায়িত্বে থাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, সাব ঠিকাদার কাজটিতে কিছু ত্রুটি করেছে। সেটি আমাদের কাছে ধরা পড়েছে। এবং সেগুলো পুনরায় করে দিতে বলেছি।

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী বলেন, ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে গতকাল সরেজমিনে এসে কয়েকটি পিলার ও লিন্ডার ভেঙে কোনো রডই পাইনি। রডের পিঞ্জিরাও ব্যবহার করা হয়নি। রড দেখার জন্য শুধু বাইরে রডের মাথা বের করে রেখেছে। ঘটনাস্থল থেকে এক ঠিকাদারসহ তিনজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top