|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. হঠাৎ করেই চলে গেলেন ফজলু ভাই

হঠাৎ করেই চলে গেলেন ফজলু ভাই

প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৭

রহমত আলী: অনেকটা হঠাৎ করেই চলে গেলেন ফজলুর রহমান ফজলু ভাই। তার মৃত্যু সংবাদ শুনে অনেক্ষণ নীরব থাকলাম, আর চিন্তা করতে লাগলাম তার সাথে অনেক স্মৃতির কথা। মনে হলো, মানুষ কি এভাবেই চলে যায় না ফেরার দেশে। কে একজন সপ্তাহ কয়েক আগে আমাকে বলেছিল যে, ফজলু ভাইয়ের অবস্থা ভাল নয়, সম্ভব হলে দেখে আসবেন। আমারও ইচ্ছা ছিল একদিন হসপিটালে গিয়ে দেখা করে আসবো। কিন্তু সে সুযোগ আর হলো না। নিয়তির নির্মম পরিহাসই বাস্তবতায় পর্যবসিত হলো।

ফজলু ভাই এর সাথে আমার পরিচয় খুব দীর্ঘদিন না হলেও ১৫ থেকে ২০ বছরের কম নয়। আমি সাংবাদিকতার পেশায় ও তিনি ছিলেন শিক্ষকতার পেশায় সেই সূত্র ধরেই আমার পরিচয়। তা ছাড়া তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের আইনজীবি পরিষদের সহ সভাপতি, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের সেক্রেটারিসহ আরো অনেক সংগঠনের সাথে জড়িত ছিলেন। শিক্ষকতা পেশাই তার মূল পেশা হলেও এক পর্যায়ে তিনি ব্যারিস্টার হিসাবে তার কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু তার অনেক স্বপ্নস্বাদ আর পুরণ হলো না অচিরেই হারিয়ে গেলো সবকিছু। তিনি যেমন ছিলেন একজন ভাল মনের মানুষ তেমনি ছিলেন একজন পরোপকারি ব্যক্তি। কোন কাজে তার কাছে গেলে তিনি তার সহযোগিতার হাত প্রসারিত করতেন। আমি নিজে এক সময় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাদার টাং সেকশনে কর্মরত ছিলাম। তখন তার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। তিনি শত ব্যবস্ততার মাঝেও আমাকে প্রয়োজনীয় সহযোগিতা করেছেন। আমার অনেক ট্রান্সলেটিং এর কাজ উনার কাছ থেকে করিয়েছি। এক একটি কঠিন ট্রান্সলেটিং এর কাজ যা ছিল আমার স্বপ্নে দেখা বিষয়বস্তুর উপর ভিত্তি করে তিনি সেটা আমাকে ট্রান্সলেটিং করে দিয়েছেলেন বটে, কিন্তুু তার মন্তব্য ছিল এজাতীয় ট্রান্সলেশন- এটাই আমার প্রথম এবং এটাই আমার শেষ। আর কোনদিন এ ধরণের ট্রান্সলেটিং কখনও করবো না। আমি তখন কিছুটা লজ্জিত হয়েছিলাম তার কাছে কিন্তু তবুও এটা ছিল আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সুতরাং সেদিনের কথা এখন আমার মনে ভাসছে এই ভেবে যে, তিনি সেই কাজটি আমাকে না করেও দিতে পারতেন। কিন্তু আমাকে বিমূখ করেননি অন্তত সৌজন্যতার খাতিরে।

ফজলুল হক ফজলু ভাই প্রায় ২০ বছর আগে স্কলারশীপে লেখাপড়ার জন্য যুক্তরাজ্যে আসেন। তখন তার মামা যুক্তরাজ্য যুবলীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম ড. আব্দুল মজিদ এদেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার উৎসাহ অনুপ্রেরণায় তিনি সেদিন স্বপ্ন দেখেছিলে অনেক দুর এগিয়ে যাওয়ার। কিন্তুু সে স্বপ্ন সাধ আর পুরণ হলো না। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে তিনি চলে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। ৩ ছেলে ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার দেশের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার চর মহল্লা ইউনিয়নের আসহাক কাছন গ্রামে। তিনি মরণব্যাধি ক্যান্সরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দেশেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। স্থানীয় কলেজের উন্নয়নে তিনি ভূমিকা রেখেছেন। এদেশে সে কলেজের ফান্ড রেইজিংয়ের জন্য কাজ করেছেন। তার সে সমস্ত কাজের মূল্যায়ন এলাকাবাসী করবেন এটাই প্রত্যাশা।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top