|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বারডেমে ফরহাদ মজহার

বারডেমে ফরহাদ মজহার

প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৭

দেশ ডেস্ক: কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ভর্তি করা হয়েছে। নিম্ন আদালত থেকে বাসা ফেরার পথে শরীর খারাপ লাগায় তাকে বারডেমে নেয়া হয় বলে জানিয়েছেন ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার।

পরিবার সূত্রে জানা যায়, তিনি বর্তমানে বারডেম হাসপাতালের কেবিন নং ১১০৬ এ ভর্তি আছেন। অপহরণের ১৯ ঘণ্টা পর যশোর থেকে উদ্ধার ও আজ সারাদিন শারীরিক ধকলে অসুস্থ হয়ে পড়েন কবি ও সাংবাদিক ফরহাদ মজহার।

ফরিদা আখতার রাত সাড়ে ৯টায় বলেন, আদালত ও ডিবি কার্যালয়ের আনুষ্ঠানিকতা শেষ করে শ্যামলীর বাসায় রওনা হওয়ার পথে গাড়িতে অসুস্থবোধ করেন ফরহাদ মজহার। পারিবারিক সিদ্ধান্তে তাকে নিকটস্থ শাহবাগের বারডেম হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা শেষে তাকে ভর্তির পরামর্শ দেন।

তিনি জানান, তার স্বামী উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছেন। সোমবার ভোর থেকে আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত ঢাকা-যশোর-ঢাকা, থানা, ডিবি কার্যালয় ও আদালত ঘুরে ঘুরে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। গতকাল থেকে তিনি ও তার পরিবারের সদস্যদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। এ মুহূর্তে নিজের শরীরটাও ভালো লাগছে না। আপাতত আর কোনো কথা বলতে চাইছেন না বলেও জানান তিনি।

ফরহাদ মজহারের স্ত্রীর বড়বোন সাঈদা আক্তার জানান, হার্টের সমস্যা, প্রেসারসহ নানা রোগ রয়েছে তার। তারওপর পুরো একটা দিন টেনশনসহ নানাবিধ ঝামেলায় কেটেছে। তাই চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করা হয়েছে।

এর আগে ১০ হাজার টাকা মুচলেকায় তাকে ‘নিজ জিম্মায়’ বাসায় ফেরার অনুমতি দেন নিম্ন আদালত। আদালতে দেয়া জবানবন্দিতে তিনি জানান, সরকারকে বিব্রত করতেই আমাকে অপহরণ করা হয়েছিল। শুনানিতে বিচারক মো. আহসান হাবিব ফরহাদ মজহারকে জিজ্ঞাসা করেন, আপনি কি নিজ জিম্মায় যেতে চান? ‘হ্যাঁ’ বোধক সম্মতি জানালে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, জবানবন্দিতে ফরহাদ মজহার বলেন, সোমবার ভোরে আমি ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হই। পথিমধ্যে কে বা কারা আমাকে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তারা আমার চোখ বেঁধে ফেলে। আমি তাদের কাউকে চিনতে পারিনি। তারা কতজন ছিল তাও সঠিক জানি না। অপহরণের পর তারা আমার কাছে কোনো চাঁদা দাবি করেনি। আমি নিজেই মুক্তি পাওয়ার জন্য তাদের টাকার অফার করি। এরপর টাকার জন্য বাসায় ফোন করি। তবে তারা আমার কাছ থেকে টাকা না নিয়েই ছেড়ে দেয়।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top