|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মৌলভীবাজারে অপহৃত শিশুর লাশ উদ্ধার হলো চাচার ঘর থেকেই

মৌলভীবাজারে অপহৃত শিশুর লাশ উদ্ধার হলো চাচার ঘর থেকেই

প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৭

সংবাদদাতা: মৌলভীবাজারে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সাধুহাটি গ্রামে অপহরণের ৪ দিন পর চাচাতো ভাইয়ের ঘরের মাটির নিচ থেকে শিশু কামরানের (৬) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ মহিলাসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। একমাত্র ছেলেকে হারিয়ে কামরানের মা শিল্পী বেগম (২৫) বারবার মূর্ছা যাচ্ছেন। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশু কামরান স্থানীয় উদয়ন কেজি অ্যান্ড হাইস্কুলের প্লে গ্রুপের ছাত্র ছিলো।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, মৌলভীবাজারে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সাধুহাটি গ্রামের ওমান প্রবাসী কয়েছ মিয়ার ছেলে কামরান নিজ বাড়ি থেকেই গত ২৯ জুন সকাল ৯টায় নিখোঁজ হয়। বিকেলে একটি ফোন থেকে তার চাচা রাসেলের ফোনে কল করে অপরিচিত ব্যক্তি ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং ৭২ ঘণ্টার সময়ও বেঁধে দেয়। বিষয়টি মৌলভীবাজার মডেল থানা পুলিশকে জানানোর পর পুলিশ অনুসন্ধানে নামে। পরে কামরানের আত্মীয় লিটন মিয়া বাদী হয়ে অজ্ঞাত আসামী দিয়ে একটি অপহরণ মামলা করেন।

মামলার প্রেক্ষিতে পুলিশ মোবাইলের কললিস্টের সূত্র ধরে তৎপর হয়। এরই ধারাবাহিকতায় রোববার (০২ জুলাই) রাত সাড়ে ১২টায় অপহৃত কামরানের পিতার চাচা মৃত ছখাওয়াত মিয়ার ছেলে আল-আমিনকে (২৬) আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী তারই ঘরের বিছানার নিচের মাটি খুঁড়ে কামরানের মৃতদেহ উদ্ধার করা হয়। কামরানদের ঘরের এক ভীটে পড়ে পাষণ্ড আল-আমিনের ঘর। এই বাড়িতে আরও ৩টি ঘর আছে। এমন অবস্থায় এ লোমহর্ষক ঘটনাটি কিভাবে সংঘটিত হলো তাতেই গ্রামবাসী পুরো হতবাক। রোববার রাতে কামরানের মা শিল্পী বেগম ছেলে হত্যার খবর শুনে বারবার মূর্ছা যান। পরে তাকে মৌলভীবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমদ জানান, অপহৃত শিশুর পরিবারের দেয়া একটি মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ অভিযান চালায়। কিন্তু ফোন একবার ব্যবহার করে টাকা চাওয়া হয়। তারপর থেকেই সেটি বন্ধ ছিলো। রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় আল-আমিনকে আটক করার পর লাশের সন্ধান পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের জন্য ১৫ জনকে থানায় আনা হয়েছে। ৫জনকে আটক দেখানো হয়েছে। আসামীদের কাছ থেকে হত্যাকান্ডে মূল ঘটনাটি উদ্ধার করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top