|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. অবশেষে যুক্তরাজ্যে থাকার অনুমতি পেলেন হাসান

অবশেষে যুক্তরাজ্যে থাকার অনুমতি পেলেন হাসান

প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৭

লন্ডন, ১৬ জুন : অবশেষে যুক্তরাজ্যে থাকার অনুমতি পেলেন আবদুল হাসান। যুক্তরাজ্যকে নিজের দেশ হিসেবে জেনে বড় হওয়া আবদুল হাসানকে বাংলাদেশে ফিরে যেতে বলেছিল দেশটির স্বরাষ্ট্র বিভাগ (হোম অফিস)। এরপর তিনি শরণাপন্ন হন আদালতের।
আদালত গত ৮ জুন বৃহস্পতিবার তাঁকে স্থায়ী বসবাসের অনুমতি দেন।
আবদুল হাসান মিডিয়াকে বলেন, গত বৃহস্পতিবার আদালতে শুনানি ছিল। বাস্তবতা ও মানবিক দিক বিবেচনায় নিয়ে আদালত তাঁকে স্থায়ী বসবাসের অনুমতি দিতে স্বরাষ্ট্র বিভাগের প্রতি আদেশ জারি করেছেন।
প্রায় ১৪ বছর আগে মাত্র ৫ বছর বয়সী আবদুল হাসানকে তাঁর বাবা-মা লন্ডনে বেড়াতে এসে খালার কাছে রেখে গিয়েছিলেন। বর্তমানে ১৯ বছর বয়সী হাসানের বাংলাদেশের কোনো স্মৃতিই মনে নেই। এর মধ্যে তিনি এ লেভেল শেষ করে বিশ্বখ্যাত হিসাব নিরীক্ষা প্রতিষ্ঠান ‘কেপিএমজি’তে শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ পান। চাকরি নিতে গিয়েই হাসান যুক্তরাজ্যে বসবাসের বৈধ কাগজপত্র না থাকার ভোগান্তি টের পান।
এরপর তাঁকে বাংলাদেশে ফিরে যেতে বলে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র বিভাগ (হোম অফিস)। এ সময় তাঁর পাশে এসে দাঁড়ায় তাঁর ব্রিটিশ বন্ধুরা। তাঁরা হাসানকে স্থায়ী বসবাসের অনুমতি পাইয়ে দিতে অনলাইনে গণস্বাক্ষর অভিযান চালান। প্রায় ২৫ হাজার স্বাক্ষর পড়ে এই পিটিশনে; যা তিনি আদালতে উপস্থাপন করেন। এ ঘটনা যুক্তরাজ্যের মূলধারার গণমাধ্যমগুলোতে বেশ সাড়া ফেলে।
আবদুল হাসান টেলিফোনে বলেন, যুক্তরাজ্যকে নিজের দেশ মনে করেই তিনি বড় হয়েছেন। তিনি ছোটবেলা থেকে অন্যদের মুখে শুনতেন যে, তাঁর যুক্তরাজ্যে থাকার বৈধ কাগজপত্র নেই। বিষয়টি তিনি তখন বুঝতেন না। এ নিয়ে যে তাঁর ভবিষ্যৎ এতটা অনিশ্চয়তায় পড়বে, সেটা কখনো ভাবতে পারেননি।
বাংলাদেশে হাসানের বাড়ি সিলেটে। সেখানে তাঁর মা আছেন। এক বোনও আছেন। কিন্তু তাঁদের সঙ্গে খুব একটা যোগাযোগ হয় না। কারণ মা সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। আর বোনের সঙ্গে কখনো দেখা হয়নি। বাংলাদেশের কোনো স্মৃতি মনে নেই তাঁর।
হাসান বলেন, যুক্তরাজ্যে পড়াশোনা করতে গিয়ে তাঁর কোনো সমস্যা হয়নি। ২০১৫ সালে তিনি যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের বৈধতা চেয়ে আবেদন করেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সেই আবেদন নাকচ করে দেয় অভিবাসন বিভাগ। ফলে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের আশ্রয় নেন তিনি।
কেপিএমজিতে হাসান ৬ বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে সুযোগ পেয়েছেন। সেখানে কাজের পাশাপাশি তিনি চার্টার্ড অ্যাকাউটেন্সি বিষয়ে পড়াশোনা করবেন। ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে তাঁর কেপিএমজিতে যোগ দেওয়ার কথা ছিল। সেই সুযোগ এখন চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
হাসানের পক্ষে পিটিশন চালু করা বন্ধু হেকটর ও’শি সাংবাদিকদের বলেন, ‘সাত বছর ধরে হাসানকে চিনি। সে অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী। খ্যাতনামা একটি প্রতিষ্ঠানে সে কাজের সুযোগ পেয়েছে। সে আমার মতোই ব্রিটিশ সমাজের অংশ। তাকে যুক্তরাজ্যে থাকতে না দেওয়াটা হতো চরম লজ্জার।’

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top