|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. মধ্যবর্তী নির্বাচন : লেবারের পালে হাওয়া, জনমত জরিপে কনজারভেটিভ এগিয়ে

মধ্যবর্তী নির্বাচন : লেবারের পালে হাওয়া, জনমত জরিপে কনজারভেটিভ এগিয়ে

প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০১৭

দেশ রিপোর্ট:
সাধারণ নির্বাচনের দিন যতো ঘনিয়ে আসছে জনমত জরিপে লেবার পার্টিও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ১৬ মে মঙ্গলবার নির্বাচনী ইশতেহার ঘোষণার পর লেবার পার্টির পালে তীব্র হাওয়া লেগেছে। জেরেমি করবিনের পক্ষে তরুণ ভোটারদের জাগরণ সৃষ্টি হয়েছে। তবে ইভনিং স্ট্যান্ডার্ডের পক্ষে জরিপকারী প্রতিষ্ঠান ইপসোস মরি সর্বশেষ যে জনমত জরিপ করেছে তাতে দেখা যায়, কনজারভেটিভ দল এখনও বেশ এগিয়ে আছে তবে লেবার দল সেই ব্যবধান কমিয়ে আনতে শুরু করেছে। কিন্তু এরপরও বর্তমানের ২২৯টি আসন থেকে লেবার দলের আসন আরো কমে আসবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ব্রেক্সিটপন্থী দল ইউকিপের ভোট কনজারভেটিভের বাক্সে যাওয়ার সম্ভাবনা থাকায় নির্বাচনে জয়লাভের পূর্বাভাসে এগিয়ে রয়েছে ক্ষমতাসীনরা।
তেরেসা মে এবং জেরেমি করবিনের মধ্যে কে ভালো প্রধানমন্ত্রী হবেন-এমন এক প্রশ্নের উত্তরে জনমত জরিপে তেরেসা মে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। এদিকে, লেবার পার্টির বর্তমান নেতা জেরেমি করবিন ও সাবেক নেতা টনি ব্লেয়ারের জনপ্রিয়তা যাচাই করা হয়েছে এক জনমত জরিপে। সেই জরিপের ফলাফলে লেবার পার্টির জন্য জেরেমি করবিনকে অপেক্ষাকৃত কম ‘বিষাক্ত’ নেতা হিসাবে আবিষ্কার করা হয়েছে। ৩১ শতাংশ মানুষ বলেছেন, জেরেমি করবিন লেবার দলের নেতা হিসাবে বহাল থাকলে তারা এই দলকে ভোট দেবে। অন্যদিকে, ২৩ শতাংশ মানুষ টনি ব্লেয়ারের নেতৃত্বে লেবার পার্টিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। মঙ্গলবার নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে জেরেমি করবিন বলেছেন, মানুষ চায় দেশ হবে অধিকাংশ মানুষের জন্য; গুটিকতকের জন্য নয়। গত সাত বছর ধরে দেশের মানুষ এর বিপরীতটা দেখে আসছে। এটা ছিল ধনী ও অভিজাতদের একটি ব্রিটেন। আগামী পাঁচ বছরে আমাদের লক্ষ্য হচ্ছে এসবের আমূল পরিবর্তন সাধন করা।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top