|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. আল-আকসা দখলে নেয়ার আহ্বান কট্টর ইহুদীদের

আল-আকসা দখলে নেয়ার আহ্বান কট্টর ইহুদীদের

প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৫

2079
মুসলমানদের তৃতীয় পবিত্র স্থাপনা আল আকসা মসজিদ প্রাঙ্গন নিয়ন্ত্রণে নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে কট্টর ডানপন্থী রাজনৈতিক নেতা ও গোষ্ঠীগুলো। সম্প্রতি ‘রিটার্নিং টু দ্য মাউন্ট’ নামে কট্টরপন্থী যায়নবাদী একটি সংগঠন ঘোষণা দিয়েছে, আল আকসা মসজিদ প্রাঙ্গনে প্রার্থনা করতে গিয়ে আটককৃত ইহুদীদের জরিমানা পরিশোধ করবে তারা। ইহুদীদের কাছে আল-আকসা প্রাঙ্গন বা হারাম আল শরীফ (যেখানে আল-আকসা অবস্থিত) টে¤পল মাউন্ট বলে পরিচিত। আল-আকসা প্রাঙ্গনে কট্টর ইহুদীদের ক্রমবর্ধমান অনুপ্রবেশ ও ইসরাইলের কিছু পদক্ষেপে শঙ্কিত ফিলিস্তিনিরা। তাদের আশঙ্কা হারাম আল শরীফের নিয়ন্ত্রণ কেঁড়ে নিতে চায় ইসরাইল। এ নিয়েই সংঘর্ষের সূত্রপাত। এতে গত এক মাসে দখলকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় অন্তত ৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের ১৪ জন শিশু। গ্রেপ্তার করা হয়েছে ১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে। এ খবর দিয়েছে আল জাজিরা।
আনুষ্ঠানিক বন্দোবস্ত অনুযায়ী মুসলমান ব্যতিত অন্য ধর্মাবলম্বীরা আল-আকসা মসজিদ প্রাঙ্গনে প্রার্থনা করতে পারেন না। কিন্তু তারা পরিদর্শন করতে পারেন। এ সময় ইসরাইলি পুলিশ তাদের সঙ্গে থাকে। কিন্তু এতেই সন্তুষ্ট নয় ইহুদী গোষ্ঠীগুলো। ইসরাইলের চ্যানেল টু’কে মঙ্গলবার দেয়া এক সাক্ষাৎকারে কট্টরপন্থী ইহুদি গোষ্ঠী ‘রিটার্নিং টু দ্য মাউন্ট’-এর প্রধান রাফায়েল মরিস ইসরাইল সরকারের বিরুদ্ধে হারাম আল শরীফে ইহুদীদের ওপর ‘নিষ্ঠুর নিষেধাজ্ঞা আরোপে’র অভিযোগ করেন। টাইমস অব ইসরাইলে প্রকাশিত প্রতিবেদনে মরিস বলেন, আমাদের কেবল পিছিয়ে পড়া বন্ধ করলেই হবে না। টে¤পল মাউন্টে ইহুদীদের জন্য আরও অধিকার দিতে হবে। এর প্রথমটি হলো সেখানে প্রার্থণার অধিকার। এ গোষ্ঠীটির ফেসবুক পেইজে নিত্য আল-আকসা মসজিদ ধ্বংস করে সেখানে ইহুদি মন্দির স্থাপনের আহ্বান জানানো হয় ইসরাইলের প্রতি। ইসরাইলের অব্যাহত দখলদারিত্ব ও নিষ্ঠুর পুলিশি কড়াকড়ির বিরুদ্ধে ফিলিস্তিনিদের চলমান প্রতিরোধের মধ্যেই এমন আহ্বান এল ইহুদি কট্টরপন্থী সংগঠনটির দিক থেকে। মঙ্গলবার ইসরাইলের উপ-মন্ত্রী জিপি হতোবেলি আল-আকসা মসজিদ প্রাঙ্গনকে ‘ইসরাইলের স্বার্বভৌমত্বের কেন্দ্রবিন্দু ও ইসরাইলের রাজধানী’ বলে আখ্যায়িত করেন। তিনি ইসরাইলের পার্লামেন্ট নেসেটের আনুষ্ঠানিক টিভি চ্যানেলকে বলেন, আল আকসা মসজিদে ইসরাইলের পতাকা দেখা আমার স্বপ্ন।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top