|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. অসিনের অন্যরকম সময়

অসিনের অন্যরকম সময়

প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৫

2025
বলিউড অভিনেত্রী অসিন নভেম্বরে বিয়ে করছেন এমন ঘোষণা আগে থেকেই দিয়েছিলেন। তবে এবার দিন তারিখ ঘোষণা করা হয়েছে এ অভিনেত্রীর পক্ষ থেকে। সে হিসেবে ২৬শে নভেম্বর ব্যবসায়ী রাহুল শর্মার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে তাদের এ বিয়ের আনুষ্ঠানিকতা হচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হলো বিয়ের অনুষ্ঠানে কোন বলিউড তারকাকে আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। কারণ বলিউডে আমির খান, সালমান খান, অজয় দেবগান, অক্ষয় কুমারসহ অনেক শীর্ষ তারকার সহযোগিতা সব সময় পেয়ে এসেছেন অসিন। সেদিক থেকে বলিউড কোন তারকাকে বিয়েতে আমন্ত্রণ না জানানোর বিষয়টি নিয়ে আলোচনাও চলছে। কেবল পরিবার ও কাছের আত্মীয়স্বজনদেরই এ বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে। বিয়ের পরদিন অর্থাৎ ২৭শে নভেম্বর দিল্লির একটি ফার্ম হাউসে অনুষ্ঠিত হবে অসিন-রাহুলের বিবাহোত্তর সংবর্ধনা। নভেম্বরের এর ২৮শে তারিখ মুম্বইয়েও একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিয়ের পূর্ব প্রস্তুতিস্বরূপ এরই মধ্যে সব ধরনের অভিনয় থেকে ছুটি নিয়েছেন অসিন। কোন ছবির শুটিং এখন করছেন না তিনি। এখন অসনি ব্যস্ত সময় পার করছেন বিয়ের শপিং নিয়ে। হবু বর রাহুল শর্মার সঙ্গেও মাঝে মধ্যে শপিং করতে বের হচ্ছেন তিনি। সব মিলিয়ে অসিন এখন অন্যরকম একটি সময় পার করছেন। এ বিষয়ে তিনি বলেন, বিয়ে মানুষের জীবনের অন্যতম বড় একটি ঘটনা। তাই আমি স্বাভাবিকভাবেই অনেক এক্সাইটেড। তবে খুব ভালো লাগছে এই ভেবে যে, আমি জীবনসঙ্গী হিসেবে একজন বন্ধুকে পেতে যাচ্ছি। কারণ রাহুল এরই মধ্যে আমার অনেক ভালো বন্ধুতে পরিণত হয়েছে। আশা করছি তার সঙ্গে সারা জীবন সুন্দরভাবে কাটাতে পারবো। সবাই দোয়া করবেন আমাদের জন্য।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top