|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সালাউদ্দিনের ৫ পাকিস্তানি সাক্ষীর বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

সালাউদ্দিনের ৫ পাকিস্তানি সাক্ষীর বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫

2012
যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষের ৫ পাকিস্তানি সাক্ষীর বাংলাদেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ খবর দিয়েছে পাকিস্তানের পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১০ সালে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদ- দিয়েছে একটি ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবির রায়ে বলেছিলেন, আমরা সর্বসম্মতভাবে একমত হয়েছি যে মানবজাতির সামষ্টিক বিবেককে কাঁপিয়ে দেয়ার মতো অপরাধ সংঘটনের দায়ে সর্বোচ্চ শাস্তি প্রাপ্য অভিযুক্ত ব্যক্তির (সালাউদ্দিন কাদের চৌধুরী)।
এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, সর্বশেষ ৮ জনকে নিজের পক্ষে সাফাই সাক্ষী হিসেবে বর্ণনা করেছেন সালাউদ্দিন কাদের। এদের মধ্যে পাঁচ জন পাকিস্তানি নাগরিক। এরা হলেন, পাকিস্তানের তত্বাবধায়ক সরকারের সাবেক প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মদ সুমরো, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ইসহাক খান খাকওয়ানি, মুনীব আরজুমান্দ খান, ডন মিডিয়া গ্রুপের চেয়ারপারসন আম্বার হারুন সায়গল ও রিয়াজ আহমেদ। এ সাক্ষীরা নিজেদের হলফনামা পাঠানোর পর, ট্রাইব্যুনাল মিয়াঁ মুহাম্মদ সুমরো ব্যতীত বাকিদের স্বাক্ষ্য অগ্রাহ্য ও প্রত্যাখ্যান করেন। এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে চ্যালেঞ্জ জানালে সেখানেও হলফনামা প্রত্যাখ্যান করা হয়।
খবরে বলা হয়েছে, একই সময়ে বাংলাদেশ সরকারও এ পাঁচ পাকিস্তানির বাংলাদেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ‘আন্তর্জাতিক বিমানবন্দর অভিবাসন পুলিশে’র কাছে নাম ও ছবি সংযুক্ত করে লেখা এক চিঠিতে এ পাঁচ পাকিস্তানিকে কালো তালিকাভুক্ত করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে আন্তর্জাতিক এ সংস্থা বিষয়টি নিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। পাঁচ সাফাই সাক্ষীর অন্যতম সাবেক তথ্য প্রতিমন্ত্রী ইসহাক খান খাকওয়ানি বলেন, ট্রাইব্যুনাল তাদের সাক্ষী হিসেবে গ্রহণ না করায়, তারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। বাংলাদেশ সরকার এবার তাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় তিনি হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা সব ফোরামে আমাদের অংশগ্রহনের ওপর বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। তিনি একই সঙ্গে আন্তর্জাতিক সাক্ষী অনুমোদন না দেয়ার ব্যাপারে ট্রাইব্যুনালের যুক্তি নিয়েও প্রশ্ন তোলেন।
প্রসঙ্গত, সালাউদ্দিন কাদের চৌধুরী বিরোধী দল বিএনপির অন্যতম সদস্য যাকে ২ বছর আগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও বিরোধী দল বিএনপি বলে আসছে, ২৪ জনকে বিভিন্ন মামলায় সাজা দেয়া এ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মান অনুসরণ করে গঠন করা হয়নি। অনেক সমালোচক এ ট্রাইব্যুনালের মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top