|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ‘জনগণের পেটে লাথি মেরে নিজেদের বেতন-ভাতা বাড়িয়েছে সরকার’

‘জনগণের পেটে লাথি মেরে নিজেদের বেতন-ভাতা বাড়িয়েছে সরকার’

প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৫

ঢাকা: সরকার জনগণের পেটে লাথি মেরে নিজেদের বেতন-ভাতা বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা। আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ভোটারবিহীন সরকারের কঠিন সমালোচনা করে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রথমে প্রজাতন্ত্রী সরকারের কর্মচারী-কর্মকর্তাদের বেতন বাড়ানোর রেশ কাটতে না কাটতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার, প্রধান বিচারপতি, মন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সংসদ সদস্যদের বেতন দ্বিগুণ করার প্রস্তাব মন্ত্রী সভার বৈঠকে অনুমোদন করিয়েছে।

এতে করে বাজারে নতুন করে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি হয়েছে। ফলে সাধারণ মানুষ আরো বেশী করে কষ্ট ভোগ করবে এবং তাদের বেঁচে থাকাও দুঃসাধ্য হয়ে পড়বে। নেতৃবৃন্দ বলেন, ভোটারবিহীন সরকার হওয়ার কারণেই এই সরকার জনগণের দিকে একবারও নজর দেয়নি। বারবার নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নানারকম ষড়যন্ত্র, বিরোধীদলের উপর অত্যাচার-নির্যাতনসহ এমন কোন অপকর্ম নেই করছে না।

এমপি পুত্র রাস্তায় প্রকাশ্যে সাধারণ মানুষ খুন করেছে আর এমপি স্বয়ং শিশুকে হত্যা করার উদ্দেশ্যে গুলি ছুড়েছে। এই ভাবে সারাদেশ জুড়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে ভোটারবিহীন সরকার। নেতৃবৃন্দ আরো বলেন, শ্বাসরুদ্ধকর শতভাগ অগণতান্ত্রিক সরকার ধীরে ধীরে দেশটাকে ডিজিটাল বাকশালের দিকে পরিণত করছে। তারা তাদের পররাষ্ট্র নীতির তোয়াক্কা না করে বন্ধুসুলভ দেশগুলোর সাথে বৈরী আচরণ করছে।

যেই সরকারের শাসনামলে দেশী-বিদেশী কেউ নিরাপদ নয় সেই সরকার নিজেদের আজীবন নিরাপত্তা আইন পাশ করতে ভুল করেনি। জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার নিজেদের আখের গোছানোর জন্য একের পর এক দুর্নীতি আর দুঃশাসনের নাভিম্বাস ছড়াচ্ছে। নেতৃবৃন্দ বলেন, দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে লিপ্ত থাকতে হবে।1445360106_11390053_990453224307842_4787430827495689339_n

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top