|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. কিশোরীদের সতীত্ব পরীক্ষার নামে আসলে কি হচ্ছে?

কিশোরীদের সতীত্ব পরীক্ষার নামে আসলে কি হচ্ছে?

প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৫

কিশোরীদের অমতে তাদের সতীত্ব পরীক্ষা করতে বাধ্য করছেন বলে অভিযোগ উঠেছে তাদের পরিবার ও চিকিৎসকদের বিরুদ্ধে। একটি সুইডিশ টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের গোপন অনুসন্ধানে সম্প্রতি এই বিষয়টি উঠে এসেছে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ইন্ডিপেনডেন্টে এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

‘কোল্ড ফ্যাক্ট’ নামে চলতি ঘটনাবলী নিয়ে একটি টিভি অনুষ্ঠানের জন্য তারা এই অনুসন্ধানে নামেন। সাংবাদিকরা সারা দেশের ঘুরে একই চিত্র পান। ধর্মপরায়ণ পরিবারগুলো সাধারণত তাদের কিশোরী কন্যারা কুমারী কি না সেটা জানার জন্য চিকিৎসকদের মাধ্যমে এই পরীক্ষা চালান বলে অনুসন্ধানে বেরিয়ে আসে।

দুইজন অনুসন্ধানী প্রতিবেদক তাদের গোপন ক্যামেরায় ধারণ করা এক ফুটেজে দেখান, ১৭ বছর বয়সী এক কিশোরীকে নিয়ে তার ফুফু এক মহিলা ডাক্তারের কাছে যান কুমারীত্ব পরীক্ষা করাতে। মেয়েটির পরীক্ষা করাতে অস্বীকৃতি জানালেও ফুফু ডাক্তারকে পরীক্ষাটি করতে বলেন। ডাক্তারও কিশোরীর ‘না’ সত্ত্বেও পরীক্ষা করাচ্ছেন।

সুইডেনের আইন অনুযায়ী, এ ধরনের ঘটনার ক্ষেত্রে ডাক্তারদের দায়িত্ব হচ্ছে পুলিশ অথবা সমাজ কল্যাণ সংস্থাকে বিষয়টি জানানো এবং মেয়েটির সুরক্ষার ব্যাপারে সহায়তা করা। ফুটেজে আরও দেখা যায়, মহিলা ডাক্তারটি এই কাজটি শুধু কিশোরীদের ওপর না শিশুদের ক্ষেত্রেও অনেক বার করেছেন।

মানবাধিকার কর্মী লিয়েসল জার্নথলজ ডেইলি মেইলকে জানান, নারী অধিকার রক্ষায় সুইডেনের সুনাম বিশ্বব্যাপী। কিন্তু এখানে এ ধরনের কাজ হচ্ছে আমার বিশ্বাসই হচ্ছে না। তিনি আরও বলেন, মেয়েদের সতীত্ব পরীক্ষা নিয়ে আমাদের সমাজে একটি কুসংস্কার প্রচলিত আছে। আমরা সবাই জানি, জরায়ু ভিতরে একটা পর্দা থাকে যাকে আমরা সতী পর্দা হিসেবে জানি।

যখন কেউ জীবনে প্রথম শারীরিক সম্পর্ক করে তখনই এই পর্দাটি ছিঁড়ে যায়। আসলে এটি একটি ভুল ধারণা। সতী পর্দা শুধু যৌন মিলনের কারণে ছিঁড়ে না। আরও নানা কারণে ছিঁড়তে পারে। যেমন- রোগ, ব্যথা বা শারীরিক ব্যায়ামে ইত্যাদি কারণেও ছিঁড়ে যেতে পারে বলে জানান তিনি।1445190670_GD

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top