|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. রাজধানীতে চালকের সাজা, বন্ধ রয়েছে বাস চলাচল

রাজধানীতে চালকের সাজা, বন্ধ রয়েছে বাস চলাচল

প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৫

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে বাস ভাড়া বেশি নেওয়ায় ভ্রাম্যমাণ আদালত চালকের সাজা ও জরিমানা করায় যাত্রীবাহি বাস বন্ধ করেছে পরিবহন মালিকরা। এতে নগরীর হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবকসহ অফিস ফেরা মানুষ উপায় না দেখে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

আগারগাঁও বাস টার্মিনালে বেশ কয়েকজন যাত্রী প্রায় পৌনে এক ঘণ্টা অপেক্ষার পরও কোনো বাসে উঠতে পারছেন না। কারণ হিসেবে দেখা গেছে রাস্তায় যাত্রীবাহি বাসের সংখ্যা কম, আর যাত্রীর সংখ্যা অনেক বেশি। মানুষের ভিড়ের কারণে লোকজন কোনো বাসেই চড়তে পারছে না।

খবর নিয়ে জানা যায়, ফিটনেসবিহীন গাড়ি ও নকল লাইসেন্সের বিরুদ্ধে অভিযানকালে রাজধানীর তালতলা এলাকায় হিমাচল পরিবহণের একটি যাত্রীবাহী বাসের চালককে জেল-জরিমানা করায় যানচলাচল বন্ধ করেছেন পরিবহণ সংশ্লিষ্টরা। এতে ওই এলাকার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজধানীর তালতলা এলাকায় হিমাচল পরিবহণের যাত্রীবাহী একটি বাসের চালককে জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দেন। এ ঘটনার পর পরিবহণ সংশ্লিষ্ট লোকজন ওই এলাকায় জড়ো হন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সড়কে অবরোধ থাকায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে লোকজন চরম ভোগান্তিতে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার গণমাধ্যমকে মুনতাসিরুল ইসলাম জানান, দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেসব গাড়ি ডিপোতে যাচ্ছে সেখান থেকে সেগুলো আর ফিরছে না। তারা বন্ধ করে রাখছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিপোতে যাওয়া গাড়িগুলো না ফেরায় সড়কে বাসের সংখ্যা কমে গেছে। এ ছাড়া অনেক জায়গায় গাড়িতে যাত্রী না ওঠানোর অভিযোগ পাওয়া গেছে। ফলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তালতলা ছাড়াও গুলিস্তানসহ অন্যান্য কয়েকটি এলাকায়ও গাড়ি বন্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।1445176947_images

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top