|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. অভিনেতা আদিল আর নেই

অভিনেতা আদিল আর নেই

প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫

1475
বাংলা চলচ্চিত্রের ডাকসাইটে অভিনেতা ও মুক্তিযোদ্ধা আদিল আর নেই। শনিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে তিনি নারায়ণগঞ্জে তার নিজ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী নাসিমা আক্তার মুন, মেয়ে মুনিয়া ও ছেলে বাবুজ রাইয়ান সহ বহু আতœীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। অনেক আগে চলচ্চিত্রে অভিনয় করা থেকে নিজেকে সরিয়ে নিলেও গত এক বছর আগেও আদিল অ্যাডভোকেট হিসেবে কাজ করছিলেন। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে স্মৃতিশক্তি লোপ পাওয়ায় গত এক বছর যাবত তিনি ঘরে বসেই সময় পার করতেন। আদিলের স্ত্রী মুন জানান , মূলত স্মৃতিশক্তি লোপ পাওয়ার কারণে নিজেকে তিনি তার পেশাগত কাজ থেকে সরিয়ে নিয়ে আসেন। তার ডায়াবেটিসের সমস্যা ছিলো। কিন্তু তা নিয়ন্ত্রণে ছিলো। শনিবার রাতে বলছিলো যে, তার শ্বাসকষ্ট হচ্ছে। এই ছিলো তার শেষ কথা। আদিলের মেয়ে মুনিয়ার বিয়ে হয়ে গেছে। তিনি স্বামীর বাড়ি ঢাকাতেই থাকেন। ছেলে বাবুজ রাইয়ান ইংরেজি সাহিত্যে অনার্স করছেন। নারায়ণগঞ্জের ছেলে আদিলের প্রথম অভিনীত চলচ্চিত্র হাসমত পরিচালিত ‘এখানে আকাশ নীল’। চলচ্চিত্রটি ১৯৭২ সালে মুক্তি পায়। তার অভিনীত অন্যান্য উল্লখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ‘রাজমহল’, ‘বারুদ’, ‘বন্দুক’, ‘বুলবুল এ বাগদাদ’, ‘ঈমান’, ‘চন্দ্রলেখা’, ‘মোকাবেলা’, ‘তাজ ও তলোয়ার’, ‘সওদাগর’, ‘নাগিনী কন্যা’, ‘তিন বাহাদুর’, ‘শাহী দরবার’, ‘নসীব’, ‘রাজিয়া সুলতানা’, ‘নেপালী মেয়ে’, ‘পাতাল বিজয়’, ‘অশান্তি’ ইত্যাদি। সর্বশেষ আদিল শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে বিএফডিসিতে এসেছিলেন। আদিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক পরিবেশক সমিতি, বাচসাস পরিবার, বাবিসাস পরিবারসহ আরো অন্যান্য সংগঠন। আদিলের ছেলে বাবুজ রাইয়ান জানান, আজ বাদ যোহর নারায়ণগঞ্জ চাষাঢ়া পুকুর পাড় বড় মসজিদে নামাজে জানাজার পর রাষ্ট্রীয়ভাবে তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হবে। এরপর নারায়ণগঞ্জ মাজদাইল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top