|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. নিহত হাজীদের সনাক্তকরণে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু

নিহত হাজীদের সনাক্তকরণে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু

প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫

1461
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতদের সনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়েছে। এ কাজটি শুরু হয়েছে আল নূর স্পেশালিস্ট হাসপাতালে। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট। এতে বলা হয়েছে, যেসব হাজী মিনায় পদদলিত হয়ে মারা গেছেন তাদের নিকটজনদের ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। আল নূর স্পেশালিস্ট হাসপাতালের পরিচালক আয়মান ইয়ামানি বলেছেন, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হাসপাতালকে নিহত হাজীদের ঘনিষ্ঠজনদের ডিএনএ সংগ্রহের দায়িত্ব দেয়া হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃতদেহ সনাক্ত হলে ওই মৃতদেহ রাখার দায়িত্ব দেয়া হয়েছে আল মোসেম ইমার্জেন্সি কমপ্লেক্স। এ জন্য নিহত হাজীদের ঘনিষ্ঠজন যদি সৌদি আরবে থেকে থাকেন তাহলে তাদেরকে এসব হাসপাতাল বা কমপ্লেক্সের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। অন্যদিকে যদি নিহত হাজীদের কোন আত্মীয় সৌদি আরবে না থেকে থাকেন তাহলে তাদের ডিএনএ পরীক্ষার ফল পাঠাতে বলা হয়েছে নিজ নিজ দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এ নিয়ে পরে দু’দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। ইয়ামানি বলেন, নিহত হাজীদের নিকটজন যেমন মা, বাবা, ভাই, বোন, ছেলে বা মেয়ের সঙ্গে সরাসরি যোগাযোগে বেশি আগ্রহী আমরা। ডিএনএ সনাক্ত করতে সেবা ও প্রয়োজনীয় সরঞ্জাম আমাদের কাছে আছে। হাসপাতালে গেলে তাদেরকে সহায়তার জন্য আমাদের যথেষ্ট কর্মী আছেন। হাসপাতালে রয়েছে পূর্ণাঙ্গ ল্যাবরেটরি। দ্রুত সেখান থেকে রিপোর্ট দেয়া হবে। দম্পতিদের ডিএনএ সনাক্তকরণে যে ল্যাবরেটরি ব্যবহার করা হয় আমরা সেই একই ল্যাবরেটরি ব্যবহার করছি। দ্রুততার সঙ্গে রিপোর্ট পাওয়া যায় এমন সরঞ্জাম আমরা আপগ্রেড করেছি। ওদিকে হজ শুরুর আগে মক্কায় গ্রান্ড মসজিদে ক্রেন ভেঙে পড়ার ঘটনায় বিন লাদেন গ্রুপের ৯ প্রকৌশলী ও কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যান্ড পাবলিক প্রসিকিউশন। শনিবার এই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top