|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. নিজের বউকে বিয়ে দিলেন বন্ধুর কাছে

নিজের বউকে বিয়ে দিলেন বন্ধুর কাছে

প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫

মৌলভীবাজার সংবাদদাতা :: জগতে কতকিছুই না দান করা হয়। বাড়ি-গাড়ি, ধন-সম্পদ আরো কতকিছু। রক্তের সম্পর্কের স্বজনদের মধ্যে এসব দান করা হয় হরহামেশাই। খুব কাছের কোনো বন্ধুকে এমন দানধ্যান করা কদাচিৎ হয়তো দেখা যায়। কিন্তু তাই বলে বন্ধুর কষ্ট মোচনে নিজের বিয়ে করা বউকে দান করে দেয়ার ঘটনা অবাক করেই বটে। হ্যা, এমনই অবাক করা ঘটনা ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা কাজী অফিসে।

বন্ধুর দুঃখে দুঃখী হয়ে নিজের বউকে বন্ধুর হাতে তুলে দিয়েছেন ফরমান আলী ওরফে বৈজ্ঞানিক (৫২) নামের এক ব্যক্তি। ২০ হাজার টাকা কাবিননামা সাব্যস্ত করে চারজন সাক্ষীর উপস্থিতিতে ওই বিয়ে পড়ানো হয়।

ফরমান আলীর দ্বিতীয় স্ত্রী নূরেতুন বেগম (৩২) গত ২৯ সেপ্টেম্বর রাতে কাজী অফিসে তার স্বামীর বন্ধু মাসুক মিয়াকে (৩৭) স্বামী হিসেবে বরণ করে নেন। রাতেই মাসুক মিয়া তার নতুন বউকে নিয়ে জয়পাশায় তার নিজ বাড়িতে ওঠেন।

ফরমান আলী কর্মধা ইউনিয়নের মনছড়া বস্তির বাসিন্দা ও একজন নার্সারী মালিক। আর মাসুক মিয়া হবিগঞ্জের মনতলার বাসিন্দা হলেও কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় বসবাস করেন। পেশায় তিনি একজন রিকশা চালক।

স্থানীয়রা জানান, মাসুক মিয়ার সঙ্গে ফরমান আলীর দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিছুদিন আগে মাসুক মিয়ার স্ত্রী তিন মেয়ে আর এক ছেলে রেখে পরকীয়া প্রেমের টানে উধাও হয়ে যায়। ছেলে-মেয়েসহ বন্ধুকে একা করে বউয়ের চলে যাওয়া ফরমান আলীর মনে দাগ কাটে। তার ঘরে দুই বউ থাকায় তিনি পরিকল্পনা করেন বন্ধুকে উপহার স্বরূপ তার দ্বিতীয় স্ত্রীকে দিয়ে দেবেন। যেমন ভাবা তেমন কাজ। তার পরিকল্পনার কথা জেনে খুশিই হন মাসুক মিয়া।

এরপর গত ২৯ সেপ্টেম্বর রাতে দ্বিতীয় স্ত্রী নূরেতুন বেগমকে নিয়ে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে কাজী অফিসে গিয়ে উপস্থিত হন ফরমান আলী। সেখানে তিনি নূরেতুনকে তালাক দেন। একই সময়ে চারজন সাক্ষীর উপস্থিতিতে ২০ হাজার টাকা দেনমোহর ধার্য করে বন্ধু মাসুক মিয়ার সঙ্গে নূরেতুন বেগমের বিয়ে দিয়ে দেন। নতুন বউকে নিয়ে মাসুক মিয়া রাতেই তার বাড়ি গিয়ে ওঠেন।

পৃথিমপাশা ইউনিয়নের কাজী রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।150218133648_hindu_marriage_kanna_dan_640x360_bbc_nocredit

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top