|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৫

1413
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে একদিনের যাত্রা বিরতিতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯ টায় টায় বৃটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছলে সেখানে তাকে স্বাগত জানান জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, লন্ডনন্থ বাংলাদেশ হাইকমিশনার আব্দুল হান্নান, ডেপুটি হাইকমিশনার খোন্দকার তালহা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সেন্ট্রাল লন্ডনের অজিভাত ক্লেরিজ হোটেলে পৌঁছলে সেখানে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিষ্টার নাদিম কাদির, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আজিজ, উপদেষ্টামন্ডলীর সভাপতি শামসুদ্দিন খান মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছাদ আহমেদ, সাধারণ সম্পাদক মিয়া আখতার হোসেন ছানু, ছাত্রলীগ সভাপতি তামিম আহমদ, সাধারণ সজিব ভূইয়াসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। এছাড়া হোটেলের সামনে রাস্তায় যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার ও ফেষ্টুন নিয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায়।
এদিকে, যুক্তরাজ্য বিএনপি শেখ হাসিনার লন্ডন সফরের প্রতিবাদে হোটেলের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগনের ঘাড়ে চেপে বসে শেখ হাসিনা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছেন। গণতন্ত্রকে হত্যা করে তিনি দেশে বাকশালের রাজত্ব কায়েম করেছেন। তাই তাকে আমরা বৃটেনের মাটিতে স্বাগত জানাতে পারি না। আজ শুক্রবারও শেখ হাসিনার হোটেল স্যুটের সামনে দুপুর ১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত যুক্তরাজ্য বিএনপি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবেন বলে জানান তিনি।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিষ্টার নাদিম কাদির মানবজমিনকে বলেন, প্রধানমন্ত্রী একদিনের যাত্রা বিরতিতে লন্ডন এসেছেন। আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন ত্যাগ করার কথা রয়েছে।
এর আগে গত ২৩শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাবার পথে লন্ডনে যাত্রা বিরতি করেন প্রধানমন্ত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করলে জনপ্রশাসন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বৃটেনে বাংলাদেশের হাইকমিশনার মো. আবদুল হান্নান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রায় তিন ঘণ্টা যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ান অব দ্য আর্থ’ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘পলিসি লিডারশিপ’ ক্যাটাগতিতে প্রধানমন্ত্রীকে এই পুরস্কার দেয়া হয়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালক অ্যাচিম স্টেইনার প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) কাছ থেকে ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ গ্রহণ করেছেন। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত বর্ণাঢ্য নৈশভোজ অনুষ্ঠানে আইটিইউ মহাসচিব হুলিন ঝাও আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top