|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. দেশে জঙ্গিবাদ নেই, অস্ট্রেলিয়ার শঙ্কা ভিত্তিহীন : বিএনপি

দেশে জঙ্গিবাদ নেই, অস্ট্রেলিয়ার শঙ্কা ভিত্তিহীন : বিএনপি


প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৫

1346
বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই দাবি করে নির্ধারিত সময়ের আগে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া তাদের ক্রিকেট দলকে সফরে পাঠাবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এমন অভিযোগ করেন দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

বিএনপি অভিযোগ করেছে, সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ কয়েকজন মন্ত্রী ও সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে বিভিন্ন সময়ে দেশে জঙ্গীবাদ প্রসঙ্গ উত্থাপন করে এবং বিভিন্ন সময়ে জঙ্গী ধরা, তথাকথিত উগ্রবাদী বই-পুস্তক উদ্ধারের যে কাহিনী প্রচারিত হয়েছে-তার ফলশ্রুতিতে বাংলাদেশ সম্পর্কে একটি আস্থাহীনতা ও আশঙ্কার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সে কারণেই অস্ট্রেলীয় ক্রিকেট দল বাংলাদেশে খেলতে আসতে অপরাগতা প্রকাশ করেছে।

তিনি বলেন, আজ বাংলাদেশে অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু নিরাপত্তাহীনতার কথা বলে অস্ট্রেলীয় ক্রিকেট কর্মকর্তারা জানিয়েছেন যে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদফতর ডিএফএটি বাংলাদেশ সফরের ব্যাপারে ধীরে চলো নীতি গ্রহণ করবে। এ ব্যাপারে অস্ট্রেলীয় ক্রিকেটের নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছেন নিরাপত্তার নিশ্চয়তা চায় তারা।

ড. রিপন বলেন, এ প্রসঙ্গে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী নিরাপত্তা প্রশ্নে যা বলেছেন তার সঙ্গে আমরা একমত। বাংলাদেশের মানুষও মনে করে বাংলাদেশে জঙ্গীবাদের কোন তৎপরতা নেই। বাংলাদেশ ধর্মীয় সহনশীল একটি রাষ্ট্র, এখানে ধর্মীয় উগ্রবাদের কোনো অস্তিত্ব নেই। তিনি বলেন, আমরা মনে করি বর্তমানে ক্ষমতাসীনরা বিনাভোটের সরকার। তারা তাদের শাসন ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, অনতিবিলম্বে জনগণের অবাধ ভোটাধিকার ফিরিয়ে দেয়ার মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নতুন নির্বাচন দেয়ার দাবিকে অস্বীকার করার জন্য এবং ধর্মীয় উগ্রপন্থাকে ঠেকানোর জন্য এ সরকার ব্যস্ত’-এমন ধারণা দিয়ে পশ্চিমাদের সহানুভূতি নেয়ার একটি অপচেষ্টা লক্ষ্য করা গেছে। আমরা বরাবরই বলেছি- এ ধরণের প্রোপাগান্ডা এক পর্যায়ে দেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করবে এবং বারবার হয়েছেও তাই।

রিপন বলেন, ভারত,পাকিস্তান, ইংল্যান্ড,দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর নতুন ইমেজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ছক কষছে এবং নিজেদের সর্বোত্তম পারফর্মেন্স প্রদর্শনে উজ্জীবিত এবং দিনক্ষণ সবকিছু যখন ঠিকঠাক তখন অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিরাপত্তার প্রশ্নে অনিশ্চিত হওয়ায় আমাদেরকে উদ্বিগ্ন করেছে এবং ক্রিকেটপ্রেমী হিসেবে আমরা খুব দুঃখ পেয়েছি।

তিনি বলেন, আমরা আবারও উল্লেখ করতে চাই-বাংলাদেশ নিয়ে অস্ট্রেলীয় পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদফতরের দেয়া পর্যবেক্ষণ প্রকৃত তথ্য ভিত্তিক নয়- এটা আমাদের বিশ্বাস। আমরা আশা করব, বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক ধারণ সৃষ্টি হয়েছে এবং এর সুদুর প্রসারী প্রভাব সম্পর্কে সরকার সচেতন থাকবে এবং এর বিপরীতে ইতিবাচক ধারণা সৃষ্টিতে যথোপযুক্ত পদক্ষেপ নেবেন।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top