|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ১৩ লাখ ৭১ হাজার হজযাত্রী জড়ো হয়েছেন সৌদি আরবে

১৩ লাখ ৭১ হাজার হজযাত্রী জড়ো হয়েছেন সৌদি আরবে

প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৫

1268
সারাবিশ্ব থেকে হজযাত্রীরা জড়ো হচ্ছেন সৌদি আরবে। পৃথিবীর সর্ববৃহত এ জমায়েতে গতকাল পর্যন্ত জড়ো হয়েছেন ১৩ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষ। এদের মধ্যে ৩০৮ জন ইতিমধ্যেই মারা গেছেন। এ খবর দিয়েছে সৌদি টিভি চ্যানেল আল আরাবিয়া। হজযাত্রীদের মধ্যে ১৩ লাখ ২৪ হাজারেরও বেশি সৌদি আরবে গিয়েছেন বিমানে করে। প্রায় ৩৫ হাজার গেছেন সড়ক পথে। বাকি প্রায় ১৩ হাজার ব্যবহার করেছেন সাগরপথ। গত বছরের চেয়ে এ সংখ্যা ১ শতাংশ কম। সবাই মসজিদ-আল-হারামে উপস্থিত হয়েছেন। নামাজ পড়েছেন। অনেকে নীরবে কেঁদেছেন। কেউ কেউ নিজ নিজ দেশের পতাকা হাতে নিয়ে দলবদ্ধ হয়ে হাজির হয়েছেন।
ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে একবার এ হজ পালন করা ফরজ। প্রতিবছর সারাবিশ্ব থেকে আল্লাহর ক্ষমা ও রহমতের প্রত্যাশায় লাখো মুসলমান সৌদি আরবে যান হজ পালন করতে। হজের প্রত্যেকটি রীতিই একটি জিনিসের প্রতি গুরুত্বারোপ করে। তা হলো, আল্লাহর কাছে সবাই সমান। ধনী-গরীব, সাদা-কালো, ক্ষমতাবান-ক্ষমতাহীন, দুর্বল-শক্তিশালী, নারী-পুরুষ, প্রাচ্য-পাশ্চাত্য – এসবে কোনো পার্থক্য থাকে না হজে। ইসলামের নবী হজরত মোহাম্মদ (সঃ)-এর আমল থেকে ১৪০০ বছর ধরে চলে আসছে এ হজ।
এবারে আরেকটি বিষয় হলো, হজযাত্রীরা এমন একটি দেশে প্রবেশ করেছে, যেটি এখন কার্যত যুদ্ধকালীন সময় পার করছে। গত মার্চ থেকে ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে আরব জোট বাহিনীর অভিযানে নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। এছাড়া স্থানীয় বিভিন্ন বাহিনীকেও সহায়তা দিচ্ছে দেশটি। তবে এরপরও হজ নির্বিঘেœ শেষ করতে নিরাপত্তা বাহিনীর প্রায় ১ লাখ সদস্য মোতায়েন করেছে দেশটি। এবারের হজের সময়ই ইউরোপে চলছে শরণার্থী সঙ্কট। এ শরণার্থীদের বেশিরভাগই ইরাক, সিরিয়া ও আফগানিস্তানের মুসলমান। হজের সময় আরেকটি বড় চ্যালেঞ্জ হলো মার্স ভাইরাসের ছড়িয়ে পড়ার আশঙ্কা। স্বাস্থ্যমন্ত্রী খালেদ আল-ফালিহ বলেছেন, এখন পর্যন্ত সব হজযাত্রীই ভালো অবস্থায় রয়েছেন। হজ উপলক্ষে অতিরিক্ত ২৫ হাজার মেডিকেল-কর্মী মাঠে নামিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের মধ্যে মার্স ভাইরাসের প্রাদুর্ভাব এখন পর্যন্ত একটিবারও দেখা যায়নি।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top