|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মজিদ হত্যা মামলার রায় : ৩ জনের যাবজ্জীবন

মজিদ হত্যা মামলার রায় : ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৫

কমলগঞ্জে তরুণ ব্যবসায়ী মজিদ হত্যা মামলার রায় : ৩ জনের যাবজ্জীবন ও ১ জনের ৫ বছর জেল

রায়ের তারিখ ৩ দফা পেছানোর পর অবশেষে আজ রোববার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর নয়াবাজারের আলোচিত তরুণ ব্যবসায়ী আব্দুল মজিদ হত্যা মামলার রায় ঘোষনা করা হয়েছে। দীর্ঘ ৩ বছর মামলা চলার পর রোববার (২০ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের জজ মকবুল আহসান এই রায় প্রদান করেন। রায়ে মামলার ১ নং আসামী রুবেল হোসেন, ২ নং আসামী জুয়েল মিয়া ও ৩ নং আসামী আজাদুর রহমানকে যাব্বজীবন কারাদন্ড এবং ৪ নং আসামী আব্দুল মোহিত মিয়াকে ৫ বছরে জেল ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। আর বাকী ৭ জন আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। রায়ে নিহতের পিতা আব্দুর রহমান আদালতের প্রতি সম্মান জানিয়ে বলেন আসামীদের সব্বোর্চ শাস্তি হলে শান্তি পেতাম।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার পতনউষার গোপীনগর গ্রামের আবদুর রহমানের ছেলে নয়াবাজারের তরুণ ব্যাবসায়ী আবদুল মজিদকে ২০১২ সালের ২৯শে আগষ্ট বাড়িতে থেকে ডেকে নিয়ে রাতে নির্মমভাবে হত্যা করা হয়। নির্মম হত্যাকান্ডের নিন্দার ঝড় উঠে পতনউষার ইউনিয়নসহ কমলগঞ্জ উপজেলায়। তার অপরাধ ছিল প্রতিবেশি আজাদুর রহমানের মেয়ে আমেনা আক্তার জুই এর সাথে প্রেম। প্রেমটি আসামি আজাদুর রহমান মেনে নিতে না পারায় ২৯ আগষ্ট রাতে মেয়ের দুই ভাই আসামি রুবেল মিয়া (২৪) ও আসামি জুয়েল মিয়া (২৩) রাতে আবদুল মজিদকে ঘর থেকে ডেকে নিয়ে প্রেমিকার বাড়ি নিয়ে যায়। রাতে খাওয়ানোর পর মজিদের হাত পা বেধে গাড় ভেঙ্গে,কান কেটে,কানে শিক ডুকিয়ে চোখ দুটি তুলে ফেলে এবং পুরুষাঙ্গ কেটে শরিরের বিভিন্ন স্থানে জখম করে নৃশংসভাবে খুন করার পর লাশ মজিদের বাড়ির পিছনের ডোবায় ফেলে রাখে। পরে অনেক খুঁজাখুুঁজির পর পুলিশ ডোবা থেকে লাশ উদ্ধার করে।

নিহত মজিদের বাবা আব্দুর রহমান রুবেল হোসেনকে প্রধান আসামী করে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রুবেল হোসেন, জুয়েল মিয়া, আজাদুর রহমান, আব্দুল মোহিত মাসুক, আফরুজ, সাহিন, আজমান, ডলি, আলমা ও জুইকে আটক করে। পুলিশ ব্যাপক তদন্ত করে ২০১৩ সালের ৮ আগষ্ট ১১জনকে অভিযুক্ত করে মামলার ফাইনাল চার্জশীট আদালতে দাখিল করে। দীর্ঘ ৩ বছর মামলাটি আদালতে চলার পর রোববার সিলেটেৎর দ্রুত বিচার ট্রাইবুনালের জজ মকবুল আহসান এর আদালতে আলোচিত মজিদ হত্যা মামলার রায় প্রদান করা হয়।

এদিকে নিহত আব্দুল মজিদ এর বাবা আব্দুর রহমান ও নিহতের মামা আব্দুর রব রায়ের পর অনুভুতি জানতে গেলে তারা বলেন, রায়ে খুশি তবে সব্বোর্চ্চ শাস্তি মৃত্যুদন্ড হলে মজিদের আতœা শান্তি পেত। এভাবে আর কেউ যেন মজিদের মতো নিমর্ম হত্যার শিকার না হয়।11240769_462528487263781_6988974616586143220_n

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top