|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লিবীয় উপকূল থেকে ৪,৭০০ অভিবাসী উদ্ধার

লিবীয় উপকূল থেকে ৪,৭০০ অভিবাসী উদ্ধার

প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৫

1246
ভূমধ্যসাগর পথে বোটে ইউরোপে যাওয়ার সময় ৪ হাজার ৭০০ অভিবাসীকে লিবিয়ার সমুদ্র উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। সমন্বিতভাবে পরিচালিত ২০টি উদ্ধার অভিযানে রবারের ডিঙি জাতীয় বোট ও বার্জ থেকে ৪ হাজার ৩৪৩ অভিবাসীকে উদ্ধার করা হয়। অপর একটি উদ্ধার অভিযানের নেতৃত্ব দেয় গ্রিস এবং ৩৩৫ জনকে উদ্ধার করা হয়। বেশ কয়েকটি দেশের বহু জাহাজ ব্যাপক এ উদ্ধার অভিযানে অংশ নেয়। ইতালির সমুদ্র উপকূলরক্ষী বাহিনী এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই বিবৃতিতে বলা হয়েছে, রবারের একটি ডিঙি থেকে এক নারীর মৃতদেহও উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ইতালির একটি সমুদ্রবন্দরে উদ্ধারকৃত ৩৩৫ অভিবাসীকে নিয়ে জাহাজগুলোর পৌঁছানোর কথা। এদিকে সমন্বিত অভিযানে যে ৪ হাজার ৩৪৩ অভিবাসীকে উদ্ধার করা হয়, তাতে অংশ নেয় ইতালির সমুদ্র উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনী, মানবাধিকার সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স, মাল্টাভিত্তিক মাইগ্র্যান্ট অফশোর এইড স্টেশন, বাণিজ্যিক কাজে ব্যবহৃত একটি বোট এবং একটি ক্রোয়েশীয় জাহাজ। ইউরোপীয় ইউনিয়নের ট্রাইটন উদ্ধার অভিযানের আওতায় এ জাহাজ ও বোটগুলো অংশ নেয়। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের ইইউএনএভিএফওআর মেড মিশনের আওতায় অংশ নেয় জার্মানি ও বৃটেনের নৌবাহিনীর জাহাজগুলো।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top