|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ১৫ বছরে ২ হাজার শিশু হত্যা করেছে ইসরায়েল

১৫ বছরে ২ হাজার শিশু হত্যা করেছে ইসরায়েল

প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৫

1200
ইসরায়েলি সেনাদের হাতে গত ১৫ বছরে অন্তত ২ হাজার ফিলিস্তিনি শিশু-কিশোর মারা গেছে। ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, জলপাই বাগানে আগুন, হামলার প্রতিবাদ জানানোর সময়ে ইসরায়েলি সেনাদের গুলি কিংবা আটক করার পর নির্যাতনে এসব শিশু-কিশোরের মৃত্যু হয়। একটি এনজিওর পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন গত বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করে। প্রতিষ্ঠানটি ইসরায়েলি দখলদারিত্বের সমালোচনা করে বলে, দেশটির সরকারের আগ্রাসী নীতি, ফিলিস্তিনি ভূমি দখল, নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ থেকে ফিলিস্তিনি শিশু-কিশোরদের ইসরায়েলি সেনারা ধরে নিয়ে যায়, গুলি করে হত্যা করে অথবা কারাগারে আটক শিশু-কিশোররা নির্যাতনে মারা যায়। জেরুজালেম ও পশ্চিত তীরে প্রায়ই এধরনের ঘটনা ঘটায় ইসরায়েলি সেনারা।
জেনেভা ভিত্তিক এ এনজিওর প্রতিবেদনে বলা হয় অধিকাংশ ফিলিস্তিনি শিশু ও কিশোর ইসরায়েলি সেনাদের গুলিতে মারা যায়। পাথর ছুড়ে প্রতিবাদ জানাতে গেল তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে ইসরায়েলিরা সেনারা। ইসরায়েলি সেনারা ছাড়াও দেশটির নাগরিকরা যখন ফিলিস্তিনিদের ঘরবাড়ি দখল করে নেয় তখনও তারা নির্যাতনের শিকার হয়। গত বছর পশ্চিম তীর ও জেরুজালেমে অন্তত ১২ জন ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। কিন্তু এসব ঘটনার কোনোটিতে গুলি করার মত কোনো পরিস্থিতি ছিল না বলে এনজিওটির প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, ২০০০ সাল থেকে এপর্যন্ত ৫৫৩ জন শিশু ইসরায়েলি সেনাদের সরাসরি গুলিতে মারা গেছে। নিহত শিশুদের ৬৮ ভাগেরই বয়স ১২ বছরের কম। ২০১৪ সালের জুলাই মাস থেকে ইসরায়েলি সেনারা জেরুজালেম ও পশ্চিম তীরে সামরিক আগ্রাসন শুরু করে। এবং তা চলে ২৬ আগস্ট পর্যন্ত। এ সময়ের মধ্যে ইসরায়েলি সেনাদের গুলিতে ২২’শ ফিলিস্তিনি নিহত হয় যাদের মধ্যে ৫৭৭ জন শিশু ছিল। গুরুতর আহত হয় ১১ হাজার ১’শ জন, যাদের মধ্যে ৩ হাজার ৩৭৪ জন শিশু, ২ হাজার ৮৮ জন নারী ও ৪১০ জন বয়োবৃদ্ধ মানুষ।
অথচ ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনের ১২০টি স্থানে অবৈধ বসতি গড়ে ইসরায়েলের ৫ লাখ মানুষ বসবাস করছে। ফিলিস্তিনের মানুষ এর প্রতিবাদ জানিয়ে আসছে কিন্তু তাতে কোনো কান দিচ্ছে না ইসরায়েল।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top