|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. গরুর মাংস খেতে আর বাধা নেই মুম্বইবাসীর

গরুর মাংস খেতে আর বাধা নেই মুম্বইবাসীর

প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৫

1185
কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে গরুর মাংস খেতে পারবেন ভারতের মুম্বইয়ের বাসিন্দারা। সেখানে গরুর মাংস বিক্রির ওপর সরকারের নিষেধাজ্ঞা মুম্বই হাইকোর্ট বাতিল করার পর সুপ্রিম কোর্টও ওই রায়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চান নি। এরপর কার্যত গরুর মাংস খাওয়ার ওপর সব ধরণের আইনি বাধা দূর হয়ে গেল। মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা না দিয়ে সুপ্রিম কোর্ট বরং বলেছে, সহনশীলতার মনন গাঁথা থাকতে হবে সমাজে। এ খবর দিয়েছে এনডিটিভি। সোমবার মুম্বই হাইকোর্ট মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা বাতিল করে দেয়। আজ থেকে মুম্বইয়ে ওই নিষেধাজ্ঞা কার্যকর হবার কথা ছিল। হাইকোর্টের ওই আদেশটি বহাল রেখেছে সুপ্রিমকোর্ট। জৈন ধর্মাবলম্বীদের একটি সংগঠন হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে চ্যালেঞ্জ করে। পিটিশনকারীর যুক্তি, সমাজের একটি অংশের সংবেদনশীলতার কারণে মাংসের ওপর নিষেধাজ্ঞা যুক্তিযুক্ত। কিন্তু হাইকোর্টের আদেশ বাতিল করে দিতে অস্বীকৃতি জানিয়ে সুপ্রিম কোর্ট বলেন, এটি একটি সাময়িক আদেশ। এছাড়া নিষেধাজ্ঞা আজই শেষ হয়ে যাচ্ছে। তাই আপনি হাইকোর্টে যেতে পারেন। সুপ্রিম কোর্ট হাইকোর্টকে ৬ মাসের সময় দিয়ে বলেছিল ধর্মীয় উৎসবে মাংস বিক্রি নিষিদ্ধ করা উচিৎ কিনা- তা নিয়ে সিদ্ধান্ত নিতে। জৈনদের একটি উৎসব উপলক্ষে চারদিনের জন্য মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এর ফলে ব্যাপক প্রতিবাদ ও বিতর্কের জন্ম নেয়। মাংস বিক্রেতারা এ নিষেধাজ্ঞার বিষয়টি বাতিল করতে হাইকোর্টে আবেদন জানায়। ব্যবসায়ীদের যুক্তি, এ নিষেধাজ্ঞা তাদের আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। ১৯৯৪ সালে তৎকালীন কংগ্রেস সরকার জৈনদের উৎসবে মাংস বিক্রির ওপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু তখন নিষেধাজ্ঞা ছিল ২ দিনের। ১০ বছর পর সেটি ৪ দিনে উন্নীত করা হয়েছে। কিন্তু এ নিষেধাজ্ঞা প্রকৃতপক্ষে কখনোই কার্যকর করা হয়নি। কিন্তু এবার রাজ্য সরকার নিষেধাজ্ঞার আদেশ জারি করে। গত সপ্তাহে মাংসের ওপর নিষেধাজ্ঞা ১ দিন কমিয়ে ফেলা হয়। মূলত ক্ষমতাসীন বিজেপি দেশজুড়ে গরুর মাংস ভক্ষণ নিষিদ্ধ করতে বেশি আগ্রহী। মুম্বইয়ে তারা ৪ দিন নয়, ৮ দিন নিষেধাজ্ঞা আরোপ করতে চেয়েছিল। কিন্তু মুম্বইয়ে তাদের মিত্র শিবসেনা এ নিষেধাজ্ঞার বিপক্ষে। দলটির নিয়ন্ত্রিত পৌর সংস্থাই পরে একদিন কমায় নিষেধাজ্ঞা। পরে নিষেধাজ্ঞা বাতিল করে হাইকোর্ট এক রায়ে বলেন, আমরা আইন অনুযায়ীই কাজ করেছি। সংবেদনশীলতা বা রাজনীতি বিবেচনায় নিই নি।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top