|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. হজ পর্যন্ত মক্কার মসজিদ-উল-হারামে ক্রেন ব্যবহার স্থগিত

হজ পর্যন্ত মক্কার মসজিদ-উল-হারামে ক্রেন ব্যবহার স্থগিত

প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৫

1168
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদে (মসজিদ-উল-হারাম) হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে মসজিদটির সম্প্রসারণ প্রকল্পের কাজে ক্রেনের ব্যবহার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পবিত্র হজ শেষে ফের সম্প্রসারণ প্রকল্পের কাজে ক্রেন ব্যবহার করা হবে। হজব্রত পালনে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে যাওয়া হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এ পর্যন্ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরব। সর্বশেষ দুর্ঘটনায় নড়েচড়ে বসে কর্তৃপক্ষ এবং তীব্র সমালোচনার মুখে ক্রেনের ব্যবহার স্থগিত রাখার এ সিদ্ধান্ত এলো। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গ্যাজেট। মক্কার আমির খালেদ আল-ফয়সালের উপদেষ্টা ও তদন্ত কমিটির চেয়ারম্যান হিশাম আল-ফালেহ বলেছেন, সবগুলো ক্রেন যথাযথভাবে স্থাপন করা হয়েছে কিনা, তা ভালোভাবে পরীক্ষা করে দেখা হবে। গত ১১ই সেপ্টেম্বর মক্কার মসজিদ-উল-হারামে ভয়াবহ ওই দুর্ঘটনায় কমপক্ষে ১১১ জন নিহত ও ৩৩১ জন আহত হয়েছিলেন। তদন্ত কমিটি ক্রেন পতনের ঘটনায় সৌদি আরামকো ও সৌদি কাউন্সিল অব ইঞ্জিনিয়ার্স-এর প্রকৌশলীদের কাছ থেকে নিরপেক্ষ মতামত এবং একই সঙ্গে কোন ক্ষয়ক্ষতি ছাড়াই অবশিষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কারের সর্বোত্তম পন্থা জানতে চেয়েছে। আল-ফালেহ বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকার বৃহৎ অংশে মেরামত কাজ শুরু হয়েছে এবং এরই মধ্যে কয়েকটি অংশের কাজ সম্পন্ন হয়েছে।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top