|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মহসিন আলীর লাশ মৌলভীবাজারে

মহসিন আলীর লাশ মৌলভীবাজারে

প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৫

1155
সমাজকল্যাণ মন্ত্রী মহসিন আলীর মরদেহ তাঁর নিজ শহর মৌলভীবাজারে পৌছেছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় হেলিকপ্টারে করে তাঁর মরদেহ সেখানে পৌঁছায়। এসময় সেখানে উপস্থিত ছিলেন- চিফ হুইপ আসম ফিরোজ, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহিদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনসহ বিভিন্ন নেতাকর্মী ও মৌলভীবাজার প্রশাসনের কর্মকর্তারা। দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মন্ত্রীর মরদেহ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে রাখা হবে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মন্ত্রীর লাশ দাফন করা হবে। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রথম জানাজা সম্পন্ন হয়। সেখানে তার কফিনে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সকালে মিন্টো রোডের বাসা থেকে মন্ত্রীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হলে একে একে দেশের বিশিষ্টজনরা শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান-প্রধান বিচারপতি এস কে সিনহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকী, আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন নেতার্কীরা। এছাড়া সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় তাঁর প্রতি। শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর তার কফিন নিয়ে যাওয়া হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এদিকে সৈয়দ মহসিন আলীর স্মৃতিচারণ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তার মৃত্যুতে সিলেটের রাজনীতিতে শুন্যতার সৃষ্টি হয়েছে। এই শুন্যতা পূরণ হবার নয়। তিনি বলেন, মহসিন আলী জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের আনুগত্য করে গেছেন। জাসদের মাইনুদ্দিন খান বাদল বলেন, মহসিন আলীর সঙ্গে শেষ দেখা সিঙ্গাপুরে। তিনি আমাকে বলেছিলেন, ভাই আমাকে এখান থেকে নিয়ে যান, আমি হজে যাব। তার সেই ইচ্ছা আর পূরণ হলো না।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোাম্মদ মনসুর আহমেদ বলেন, আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি জেলায় অবদান রেখে গেছেন। তিনি সকল মানুষের নেতা ছিলেন।
উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান মহসিন আলী। ৬৬ বছর বয়সী এই রাজনীতিবিদ নিউমোনিয়া ও হৃদরোগে ভুগছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top