কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসার সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫
ওয়েলসের কার্ডিফে নব প্রজন্মকে ইসলামী শিক্ষা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসা। আগামী ৬ সেপ্টেম্বর শনিবার এর ওপেনিং ডে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সভা গত ১০ আগস্ট কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ, পরিচালনা করেন প্রধান শিক্ষক ক্বারী মাওলানা আসাদুল ইসলাম।
সভায় কন্সটিটিউশন ও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ৩১ আগস্ট রবিবার প্যারেন্টস মিটিং অনুষ্ঠিত হবে। উন্মুক্ত আলোচনায় অংশ নেন আনজুমানে আল ইসলাহ ইউকে প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, সেক্রেটারি আনসার মিয়া, ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর দিলোয়ার আলী, ভাইস প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মকিস মনসুর, সাংগঠনিক সম্পাদক আসকর আলী, সহকারী শিক্ষক ও ট্রেজারার মাওলানা মিনহাজ উদ্দিন, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোঃ আনোয়ার, স্পোর্টস এন্ড রিক্রিয়েশন সেক্রেটারি শাহ গোলাম কিবরিয়া, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলী, মেম্বারশীপ সেক্রেটারি কামরুল ইসলাম বাবু ও অভিভাবক সৈয়দ কাহের।
২০২৫-২০২৬ সেশনের কার্যকরী কমিটি: চেয়ারপার্সন এম এ হান্নান, ভাইস চেয়ারপার্সন কাউন্সিলর দিলোয়ার আলী, ক্বারী নুরুল ইসলাম ও ক্বারী শাহ মোঃ তাসলিম, সেক্রেটারি প্রধান শিক্ষক ক্বারী মাওলানা আসাদুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি সাংবাদিক মোঃ মকিস মনসুর, ট্রেজারার মাওলানা মিনহাজ উদ্দিন, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, অর্গানাইজিং সেক্রেটারি আসকর আলী, মেম্বারশীপ সেক্রেটারি কামরুল ইসলাম বাবু, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলী, স্পোর্টস এন্ড রিক্রিয়েশন সেক্রেটারি শাহ গোলাম কিবরিয়া।
নির্বাহী সদস্যবৃন্দ: হাফিজ মাওলানা ফারুক আহমদ, মাওলানা কাজী ফয়জুর রহমান, মাওলানা আব্দুল মুক্তাদির, আব্দুল আহাদ চৌধুরী, শাহ মো. আলী আকবর, আনসার মিয়া, আলহাজ্ব তৈমুছ আলী, নৌশাদ চৌধুরী, আব্দুল কাদির, সৈয়দ কাহের, অজিহুর রহমান মিজান, বিলাল খান। সংবাদ বিজ্ঞপ্তি

