|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. ‘গবেষণা এবং শিক্ষাদানের উৎকর্ষতা চ্যালেঞ্জ মোকাবিলার উপাদান’

‘গবেষণা এবং শিক্ষাদানের উৎকর্ষতা চ্যালেঞ্জ মোকাবিলার উপাদান’


প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ’ শীর্ষক রিসার্চ সেমিনারে বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন একাডেমিক পদে নিয়োগ পদ্ধতি পরিবর্তনের আহবান জানিয়েছেন।

গত ২৮ মে রোববার পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন লীডস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মাদ মুশফিক উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের প্রধান একাডেমিক প্রতিষ্ঠান, যার রয়েছে একটি সমৃদ্ধ ও প্রভাবশালী ইতিহাস। ১৯২১ সালের পহেলা জুলাই প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্নভাবে জাতির প্রতি অবদান রেখে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীী এবং শিক্ষকরা ১৯৫০ দশকের শুরুতে ভাষা আন্দোলনে এবং ১৯৬০ দশকের শেষ থেকে শুরু করে ১৯৭১ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধে অপরিমেয় ভ‚মিকা পালন করেছেন। প্রফেসর মুহাম্মাদ মুশফিক উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য গ্রাজুয়েটদের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রফেসর সত্যেন্দ্র নাথ বসু, আর্কিটেক্ট ফজলুর রহমান খান, নোবেল লরেট প্রফেসর মুহাম্মদ ইউনুস, বিশিষ্ট একাডেমিক ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখের নাম উলেখ করেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে অগণিত রাজনীতিবিদ, আইন প্রণেতা, সিভিল সার্ভেন্ট এবং অন্যান্য পেশাজীবীদের শিক্ষা প্রতিষ্ঠান যারা জাতির বৃহত্তর মঙ্গলের জন্য বিভিন্ন জাতীয় নীতিমালা প্রণয়নে অবদান রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার গ্রাজুয়েট আন্তর্জাতিকভাবে বিখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং গেøাবাল পর্যায়ে অবদান রাখছেন।

প্রফেসর মুশফিক উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় যেখানে রয়েছে ১৩টি ফ্যাকাল্টি এবং ৮৪টি বিভাগ। এই বিশ্ববিদ্যালয় আরো রয়েছে ১২টি ইনস্টিটিউশন এবং ৫০ টি রিসার্চ সেন্টার এবং ব্যুরো। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪৬ হাজার ছাত্র- ছাত্রী এবং ২ হাজার ২ শত একাডেমিক স্টাফ রয়েছে। অর্থাৎ, প্রতি ২০ জন ছাত্রের জন্য একজন একাডেমিক স্টাফ রয়েছে। এই অনুপাত যুক্তি সঙ্গত এবং গেøাবাল মানসম্মত বলে তিনি উল্লেখ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সুবিধা এবং ছাত্র-ছাত্রীদের বাসস্থানের সুবিধা থাকলেও ক্রমবর্ধমান চাহিদার তুলনায় এগুলো যথেষ্ট নয় বলে তিনি উল্লেখ করেন।

একাডেমিক উৎকর্ষতা প্রসঙ্গে প্রফেসর মুশফিক বলেন, এর উৎকর্ষতা প্রধানত নির্ভর করে গবেষণা ও শিক্ষাদানের ওপর, যা কিনা আগত চ্যালেঞ্জ সমূহকে মোকাবিলা করবে এবং ঐসব চ্যালেঞ্জ সমূহকে দক্ষভাবে মোকাবিলা করার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে ভালোভাবে প্রস্তুত করে তুলবে। তাই, আমরা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি সে স¤পর্কে ¯পষ্ট ধারণা থাকতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে ঐগুলো মোকাবিলা করতে হবে।
সেমিনারে সভাপতিত্ব এবং পরিচালনা করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। সেমিনারের সূচনালগ্নে সাধারণ স¤পাদক ইসমাইল হোসেইন এবং এডুকেশন এন্ড রিসার্চ সেক্রেটারি ও রিসার্চ টীমের আহŸায়ক এরিনা সিদ্দিকী সুপ্রভা স্বাগত বক্তব্য রাখেন।

ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর এ কে এম মাকসুদ কামাল, ইউনিভার্সিটি অফ লিঙ্কনের এসোসিয়েট প্রফেসর ড. মাহফুজুর রহমান এবং বার্মিংহামের নিউম্যান ইউনিভার্সিটির হেড অফ বিজনেস ড. তৈমুর শরীফ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর এ কে এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় আ্যালামনাই ইন দ্য ইউ কে এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এখানে অ্যালামনিদের মধ্যে পার¯পরিক সুস¤পর্ক থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় উপকৃত হবে। তিনি সকল অ্যালামনাইর ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

নিউম্যান ইউনিভার্সিটির হেড অফ বিজনেস ড. তৈমুর শরীফ বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হচ্ছে দেশের জন্য দায়িত্বশীল নাগরিক তৈরী করা। বাজেট নিয়ে সব সময়ই আমাদের অভিযোগ থাকে। সব সময়ই বলা হয়ে থাকে যে বাজেট যথেষ্ট নয়।

তিনি আরো বলেন, কিছু সুনির্দিষ্ট মানদন্ডের ভিত্তিতে একজন প্রভাষকের প্রমোশন পেতে হলে একটি সুনিদিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে প্রমোশন পাওয়ার কথা । আমার মনে হয় , আমাদের দেশে ঐ পদ্ধতিটাই নাই। যেমন এখানে রয়েছে রিসার্চ এক্সসিলেন্ট ফ্রেমওয়ার্ক। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রতি ৫/৬ বছর পর পর তাদের রিসার্চ সংক্রান্ত অবদান পেশ করে। এর ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়গুলোর রেটিং নির্ধারিত হয়। দুর্ভাগ্যবশত বাংলাদেশে এধরনের কিছু নেই।
ইউনিভার্সিটি অফ লিঙ্কনের এসোসিয়েট প্রফেসর ড. মাহফুজুর রহমান রিসার্চের ওপর গুরুত্বারোপ করে আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধির আহবান জানান।

ড. মাহফুজুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ এবং প্লেসমেন্ট না থাকায় যারা ডিগ্রি নিয়ে ইউকেতে আসেন, তারা অন্যদের চেয়ে পিছিয়ে থাকেন।

সংগঠনের সভাপতি দেওয়ান গৌস সুলতানের সভাপতিত্বে এবং পরিচালনায় সেমিনারের শেষ পর্বে অনুষ্ঠিত হয় প্রশ্ন-উত্তর পর্ব। জম-জমাট এই প্রশ্ন-উত্তর পর্বে সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অতিথি অর্থাৎ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিগণ অংশ নেন।

সেমিনারে উপস্থিত তিন বক্তার হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের ক্রেস্ট তুলে দেন সভাপতি দেওয়ান গৌস সুলতান, সাধারণ স¤পাদক ইসমাইল হোসেন, সাবেক সাধারণ স¤পাদক মোহাম্মদ আব্দুর রাকিব, প্রতিষ্ঠাতা সাধারণ স¤পাদক মারুফ আহমেদ চৌধুরী এবং এডুকেশন এন্ড রিসার্চ সেক্রেটারি এরিনা সিদ্দিকা সুপ্রভা।

রিসার্চ টিমে কনভেনার ছাড়া আরো যারা সদস্য ছিলেন তারা হলেন প্রশান্ত পুরকায়স্থ, নিলুফা ইয়াসমীন হাসান, সৈয়দ হামিদুল হক, সৈয়দ ইকবাল, মাহারুন আহমেদ, মিজানুর রহমান, এম কামরুল হাসান এবং পদাধিকার বলে সভাপতি দেওয়ান গৌস সুলতান এবং সাধারণ স¤পাদক ইসমাইল হোসেন।
বিপুল সংখ্যক আ্যলামনাই এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সেমিনার ফলপ্রসু হয়েছে বলে সকলেই প্রশংসা করেছেন। একে সাফল্যমন্ডিত করতে যাঁরা সহযোগিতা করেছেন মোহাম্মদ আবুল কালাম, সৈয়দ ইকবাল, মোহাম্মদ সামসুল আরেফিন, মোহাম্মদ কামরুল হাসান, মারুফ আহমেদ চৌধুরী, মেসবাহ উদ্দিন ইকো, সৈয়দ জাফর, ড. কামরুল হাসান, আবদুল মতিন চৌধুরী, সাহাব আহমেদ বাচ্চু এবং মির্জা আসাব বেগ। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এরিনা সিদ্দিকী। সেমিনার শেষে নৈশভোজের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

সিলেট এর আরও খবর
অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top