নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ‘ল’ স্টুডেন্টস ফোরাম’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০১৮
সিলেট, ৮ এপ্রিল: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ‘ল’ স্টুডেন্টস ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৮ এপ্রিল রোববার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রধান আবুল হাসানাত ইবনে আবেদিনের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাঈম আলিমুল হায়দার, সংগঠনের সাধারণ সম্পাদক মতিউর রহমান এবং ফিমেল রিপ্রেজেন্টেটিভ কেমেলিয়া সুলতানার যৌথ পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান শামসুল কবির, কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের আল মেহেদি সাদাতসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিবেটিং সোসাইটির সভাপতি সাফওয়াত মাহদি রাহাত, মিউজিকাল ব্যান্ড কসমিক রেয়সের সভাপতি জাহিন আহমদ, বিজনেস ক্লাবের সাধারণ সম্পাদক রেদওয়ান চৌধুরী, ক্যারিয়ার ক্লাবের আহ্ববায়ক সুমন আহমদ, সিএসই সোসাইটির ভিপি লুতফুর রহমান, স্পোর্টস ক্লাবের সভাপতি মাহাদুল হক মাহাদ, ইংলিশ কাউন্সিলের সভাপতি জহুরা আক্তার প্রমা, কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক ওলি রহমান, ফোরামের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে হিফযুল্লাহ তানভীর, আবু তালেব, মুশাহিদুল ইসলাম উজ্জ্বল ও জিনাত চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিরা নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং নতুন নেতৃত্ব সংগঠনটিকে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রধান আবুল হাসানাত ইবনে আবেদিনকে সভাপতি করে নর্থ ইস্ট ইউনির্ভাসিটি বাংলাদেশ ‘ল’ স্টুডেন্টস ফোরাম’র ২৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি শফি মোহম্মদ, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম খান শান্ত, মিছবাহ আহমেদ, কোষাধ্যক্ষ জীবন শর্মা, অর্গানাইজার সেক্রেটারি সুমাইয়া সুলতানা মৌরী, কো-অর্গানাইজার আফরোজ আলী মামুন, মিডিয়া হাইপ শাহীন আহমদ, প্রেসিডিয়াম এক্সিকিউটিভ এডভোকেট জুবায়ের বখত, মোঃ মাইদুল বারী তুশার, ফিমেল রিপ্রেজেন্টেটিভ কেমেলিয়া সুলতানা, বেগম খুশবা, সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার নাজিয়া ফেরদৌস, সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার মোঃ মাহবুবুর রহমান, সাহেদুর রহিম সুজন, স্পোর্টস প্রোপিলার বদরুল আমিন, ডিবেট প্রোপিলার মাজহার বিন আজহার, কালচারাল প্রোপিলার অলি বক্স, সোশ্যাল সার্ভিস প্রোপিলার শফিউদ্দিন জুয়েল, অফিশিয়াল ফটোগ্রাফার আব্দুল ওয়াহাব ইরাম, এক্সিকিউটিভ মেম্বারারা হলেন- অনুপ বিশ্বাস, সাইফুর রহমান চৌধুরী, জাহিদ খান নাবা, মিনার উদ্দিন, ইউসুফ আলী, তৌকির আহমেদ, নূরুল আমিন, তামান্না আহমেদ, ফারদিন আহমেদ।


