|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. কালাইউরার বাগান বাড়ি ও হাকালুকিতে মডেল কিন্ডার গার্টেনের আনন্দ ভ্রমণ

কালাইউরার বাগান বাড়ি ও হাকালুকিতে মডেল কিন্ডার গার্টেনের আনন্দ ভ্রমণ


প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৮

সিলেট প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের প্রথম ও ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান মডেল কিন্ডার গার্টেনের আনন্দ ভ্রমণ ২০১৮ সম্পন্ন হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বাসযোগে প্রথমে বিয়ানীবাজারের কালাইউরায় লন্ডন প্রবাসী কামরুজ্জামানের বাগান বাড়ি এবং পরে হাকালুকি হাওরে এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে এ আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন। আনন্দ ভ্রমণে গান, কবিতা, খেলাধুলা আর আনন্দ উল্লাসে ব্যস্ত ছিলো সবাই।

প্রথমে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কালাইউরার লন্ডন প্রবাসী কামরুজ্জামানের বাগান বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে শিক্ষক, অভিভাবকসহ শিক্ষার্থীরা। এখানে সবাই মিলে মধ্যাহ্নভোজ শেষে হাকালুকি হাওরের উদ্দেশ্যে রওয়ানা দেন। হাকালুকিতে পৌছে নয়ানাভিরাম প্রাকৃতিক দৃশ্য অবলোকন করার পাশাপাশি ফটোসেশন মেতে উঠেন সবাই। এ সময় হাওরের মাঠে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলায় কোমলমতি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। খেলাধুলার মধ্যে ছিলো- জলে-ডাঙ্গায়, হাড়ি ভাঙ্গা, মোরগ লড়াই, লক্ষ্যভেদ, অভিনয়। এছাড়া সবার জন্য ছিলো র‍্যাফেল ড্র। শেষে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

আনন্দ ভ্রমণে অভিভাবক ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিব রাজা চৌধুরী, তয়াহিদুর রহমান, আতিক জনি, আব্দুস শহীদ, দেলোয়ার হোসাইন, মহি উদ্দিন সুহেল, জুনেদ আহমদ মাছুম, তাওহিদুর রহমান জিসান, এম. জামাল হোসাইন, আরিফ আহমদ, নাজমুল হক, আরিফ আহমেদ প্রমূখ। প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আহমদ রুহেল, বিমল চন্দ্র দাস, শফি আহমদ খান, দিলারা বেগম, ফাহিমা বেগম, পাপিয়া ফৌজিয়া, আমিনুল ইসলাম পারভেজ ও ফাতিহা বেগম।

 

সিলেট এর আরও খবর
অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top