|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. বিয়ানীবাজার কলেজে লিটু হত্যা : গ্রেফতার ৪, ছাত্রলীগের পরস্পরবিরোধী বক্তব্য

বিয়ানীবাজার কলেজে লিটু হত্যা : গ্রেফতার ৪, ছাত্রলীগের পরস্পরবিরোধী বক্তব্য

প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৭

দেলোয়ার হোসাইন, সিলেট থেকে: সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত খালেদ অহমদ লিটু (২৩) হত্যার ঘটনায় নিহতের পিতা খলিলুর রহমান বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ৭ জনের নাম উল্লেখ করে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং (১৩) ১৭/০৭/১৭। মামলার এজাহারে ফাহাদ, এমদাদ, কামরান, দেলোয়ার, শিপু, কাওছার ও সাহেদের নাম উল্লেখ করা হয়। বাকীরা অজ্ঞাতনামা।

আসামীদের সবাই উপজেলা ছাত্রলীগের পাভেল গ্রুপের নেতাকর্মী। এদের মধ্যে ফাহাদ, কামরান ও এমদাদকে ঘটনার পরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করা হয়। অপর আসামি দেলোয়ারকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এদিকে গত সোমবার রাতে কলেজ রোডের সবজি বিক্রেতার চৌকির তলা থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। আটক তিন ছাত্রলীগ নেতার স্বীকারোক্তিতে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। হত্যা মামলায় আটককৃত ৪ জনকে গত ১৮ জুলাই মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে খালেদ অহমদ লিটু হত্যা ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ এবং সিলেট জেলা ছাত্রলীগের পরস্পরবিরোধী বক্তব্য লক্ষ্য করা গেছে। গত ১৭ জুলাই সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও রায়হান চৌধুরী এক যুক্ত বিবৃতিতে বিয়ানীবাজারে নিহত খালেদ আহমদ লিটুকে বহিরাগত হিসেবে অভিহিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিটু একজন বহিরাগত সন্ত্রাসী হিসাবে বিয়ানীবাজার সরকারি কলেজে অবৈধ অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং অবৈধ অস্ত্রের ম্যাগাজিন লোড করতে গিয়ে একটি রুমে অসাবধানতাবশত নিজের গুলিতে নিজেই নিহত হন লিটু। জেলা ছাত্রলীগ তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের কোন কার্যক্রম নেই বলেও দাবি করা হয়। নিহত খালেদ আহমদ লিটুকে ছাত্রলীগের কর্মী হিসেবে প্রচারকে স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রকারীদের কাজ বলেও অভিযোগ করে ছাত্রলীগ।

ওপর দিকে সোমবার দুপুরে ঘটনার সময় সিলেটে অবস্থান করছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। ঘটনার পর ফেঞ্চুগঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হন এস এম জাকির হোসাইন। এ সময় তিনি লিটুকে ছাত্রলীগের কর্মী দাবি করে ঘটনার সাথে সংশ্লিষ্টদের শাস্তিরও দাবি জানান।

উল্লেখ্য, গত ১৭ জুলাই সোমবার সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে শ্রেণীকক্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বহিরাগত ছাত্রলীগকর্মী খালেদ আহমদ লিটু। লিটু ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী বলে জানা যায়।

শীর্ষ সংবাদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

উৎসবমুখর পরিবেশে তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস সম্পন্ন

টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস সম্পন্ন

বিবিসি প্যানোরামা’র প্রতিবেদনে  তোলপাড় : পুলিশ সার্জেন্ট গ্রেফতার

বিবিসি প্যানোরামা’র প্রতিবেদনে তোলপাড় : পুলিশ সার্জেন্ট গ্রেফতার

যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর, চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর, চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top