|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. যে ফোন দুইটি স্যামসাংয়ের অনবদ্য ‍উদ্ভাবন

যে ফোন দুইটি স্যামসাংয়ের অনবদ্য ‍উদ্ভাবন


প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০১৭

তথ্য প্রযুক্তি ডেস্ক:: বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি এস৮ এবং এস৮ প্লাস ফোন দুইটি। এই ফোন দুইটি কেনার জন্য এখনই প্রি-অর্ডার নেয়া হচ্ছে। ফোন দুইটি স্যামসাংয়ের অনবদ্য ‍উদ্ভাবন। এতে সর্বাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ দেয়া হয়েছে।

গ্যালাক্সি এস৮ এর রিভিউ শুরু করার সবথেকে ভাল জায়গা হলো এর বাহিরের অংশ। কারণ স্যামসাং ডিজাইনের এক অন্য মাত্রা আবিষ্কার করেছে। ৫.৮ ইঞ্চি ডিসপ্লে থাকার পরও এটির ওজন মাত্র ১৫৫ গ্রাম যা ৪.৭ ইঞ্চির আইফোন-৭ এর থেকে মাত্র ১৭ গ্রাম বেশি। আর এটি আইফোন-৭ এর মতই সরু ফলে হাতে এটিকে ছোট বলেই মনে হয় ও খুব সহজেই স্ক্রিনের এক পাশ থেকে আরেক পাশে পৌঁছান যায় ফলে টাইপিং করা খুবই সহজ।  ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করায় এতে স্ক্র্যাচ পরার ঝুঁকি নেই বললেই চলে।

এস৮ পাঁচটি রঙে পাওয়া গেলেও বাংলাদেশে শুধুমাত্র মিড-নাইট ব্ল্যাক, ম্যাপেল গোল্ড ও কোরাল ব্লু আনা হবে।

গ্যালাক্সি এস৮ এ ব্যবহার করা হয়েছে ৪ জিবি র‍্যাম ও লেটেস্ট হার্ডওয়্যার ফলে যেকোনো অ্যাপ খুব দ্রুত চালু হয় ও প্লে- স্টোরের কোন গেম খেলতেই অসুবিধা হয় না। আর সাথে আছে বড় ডিসপ্লে তাতে করে গেমিং অভিজ্ঞতায় যুক্ত হয়েছে অন্য এক মাত্রা। গ্যালাক্সি ৮ এ থাকছে আইপি ৬৮। আর তাই এটি ধুলাবালি থেকে একদম নিরাপদ এছাড়াও এটি পানি থেকেও নিরাপদ এবং আপনি চাইলেই ১.৫ মিটার পানির নিচে ৩০ মিনিট ধরে এটি ব্যবহার করতে পারবেন। এটি ফাস্ট চার্জিংয়ে সক্ষম এবং এর চার্জার হছে টাইপ সি। এস-৮ এর ব্যাটারি লাইফও আগের তুলনায় বেশি।

ক্যামেরা: এস-৮ এর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল এর যা সেলফি প্রেমীদের জন্য সুখবর। এর রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেল যাতে আছে মাল্টি ফ্রেম কম্বিনেশন টেকনিক যা কোন ধরনের মুভিং অবজেক্ট এর ছবি তুলতে ব্যবহৃত হয়। লো লাইটে এস-৮ দিয়ে আগের থেকে অনেক বেশি ভাল ও ঝকঝকে ছবি তোলা যায়। ভিডিও করার ক্ষেত্রে এস-৮ গুগল পিক্সেলের কামেরার থেকেও এগিয়ে। দিনের আলোতে তো বটেই রাতের বেলা কিংবা মুভিং অবজেক্ট এর ভিডিও করায় গ্যালাক্সি এস-৮ ই সেরা।

নিরাপত্তা ব্যবস্থা: স্যামসাং গ্যালাক্সি এস-৮ এ ব্যবহার করা হয়েছে আইরিশ স্ক্যানার যেটি আপনার চোখের মনির স্ক্যান করতে সক্ষম এবং এটি দিয়ে আপনার ফোন লক বা আনলক করতে পারবেন। আরও রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর যার মাধ্যমে আপনি আপনার আঙ্গুলের ছাপ দিয়ে ফোন লক করতে পারবেন। এর ক্যামেরাতে রয়েছে ফেস রিকগনিশন ফিচার যা আপনার চেহারা শনাক্ত করতে সক্ষম। এটি ব্যবহার করে আপনি আপনার ফোন লক বা আনলক করতে পারবেন।

বিক্সবি: এস-৮ ই হচ্ছে প্রথম যাতে স্যামসাং এর নতুন স্মার্ট অ্যাসিস্ট্যান্ট বিক্সবি ব্যবহার করা হয়েছে। এটি আপনি ভয়েস, টেক্সট বা টাচ করেও ব্যবহার করতে পারবেন। আপনাকে শুধু বলতে হবে আপনি কি চান। আর যদি তা বলতে ইচ্ছা না করে তবে ক্যামেরা ব্যবহার করে নির্দিষ্ট কিছুর ছবি তুলুন, বিক্সবি নিজে থেকেই বলে দিবে আপনি সেটা কোথা থেকে কিনতে পারবেন এমনকি দাম কত সেটাও। সরাসরি বিক্সবি এর হোম পেজে যাওয়ার জন্য মোবাইলটির পাশে একটি বাটন আছে সেই প্রেস করলেই সরাসরি বিক্সবি ব্যবহার করা যাবে।

স্পেসিফিকেশন

স্ক্রিনঃ ৫.৮ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস আমোলিড (৫৭০ পিপিআই)

প্রসেসরঃ অক্টা-কোর স্যামসাং এক্সিনস ৮৮৯৫ অথবা অক্টা-কোর কোয়ালকম স্নাপড্রাগন ৮৩৫

র‍্যামঃ ৪ জিবি

স্টোরেজঃ ৬৪ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে

অপারেটিং সিস্টেমঃ অ্যানড্রয়েড ৭.০। সঙ্গে আছে স্যামসাংয়ের নিউস্ব ইউজার ইন্টারফেস।

ক্যামেরাঃ পিছনে ১২ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেল

ডাইমেনশনঃ ১৪৮.৯ x ৬৮.১ x ৮ মিমি

ওজনঃ ১৫৫ গ্রাম

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top