|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর শাখার উদ্যোগে পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদ কনফারেন্স হলে তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ৯ মার্চ রবিবার অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্য শাখার সহ সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর শাখা সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন জুবায়ের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সভাপতির মাওলানা মুহাম্মদ শাহনূর আলী, সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ,সহ সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, কমিউনিটি ব্যক্তিত্ব শিক্ষাবিদ আলহাজ্ব মাষ্টার মুহাম্মদ আমীর উদ্দিন আহমেদ।দায?িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সহ সভাপতির মাওলানা মুহিউদ্দীন খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাছুম আহমদ,প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান,সহ প্রচার সম্পাদক মাওলানা মুসা আহমদ চৌধুরী,প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম,সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব শাহ জাহান সিরাজ,সহ সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ বদরুল ইসলাম, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ, আলহাজ্ব সৈয়দ আরজুল ইসলাম।

অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন প্রফেসর মুহাম্মদ মিছবাহ আহমদ, সংগঠনের লন্ডন মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন,ইমাম মাওলানা মামুন আহমদ, মাওলানা এমাদুল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মহিমান্বিত মাস। এ মাসে সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর মাধ্যমে তাকওয়া আর্জন করে আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রিয় হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। কোরআন নাজিলের এই মাসে বেশি করে কোরআন তিলাওয়াত করা এবং কোরআনের শিক্ষার দাওয়াত সর্বত্র পৌঁছে দিতে সবাই কে কাজ করতে হবে।

নেতৃবৃন্দ বাংলাদেশের ধর্ষণের ঘটনা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন,ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন কার্যকর করতে হবে।

নেতৃবৃন্দ জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আইন শৃঙ্খলা উন্নতির কার্যকর উদ্যোগ গ্রহণ করতে অর্ন্তর্বতীকালীন সরকারের প্রতি আহবান জানান। পরিশেষে গাজার মজলুম মুসলমান সহ বিশ্ব মুসলিম উম্মাহের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top