|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. চব্বিশের গণঅভ্যুত্থানে যুক্তরাজ্য প্রবাসীদের অবদান ইতিহাসে লেখা থাকবে : অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের

চব্বিশের গণঅভ্যুত্থানে যুক্তরাজ্য প্রবাসীদের অবদান ইতিহাসে লেখা থাকবে : অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের


প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৫

জাস্টিস ফর জুলাই ইউকের আয়োজনে প্রবাসী বিপ্লবীদের সম্মাননা প্রদান ও প্রত্যাশার বাংলাদেশ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অপশক্তি যেন জুলাই বিপ্লবকে ভূলুণ্ঠিত করতে না পারে সে জন্য ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই আন্দোলনে যুক্তরাজ্য প্রবাসীদের অবদান ইতিহাসে লিপিবদ্ধ থাকবে।

তিনি আরো বলেন, জুলাই বিপ্লবে শহিদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। মেধা ও মননের মাধ্যমে জুলাই বিপ্লবের কমিটমেন্ট রক্ষা করতে হবে। দেশের এই সন্ধিক্ষণে ছাত্র-জনতাসহ সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। তিনি বলেন, গত ১৫ বছরে ৭শ’র বেশি মানুষকে গুম করেছে ফ্যাসিস্ট সরকার। বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে।

গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) পূর্ব লন্ডনের কেয়ার হাউসের হল রুমে ২০২৪ সালের জুলাই-আগষ্টের বিপ্লবকে সমুন্নত রেখে, শহীদ-আহতদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাস্টিস ফর জুলাই ইউকে এর উদ্যোগে আয়োজন করা হয় ‘৩৬ জুলাইয়ের যুক্তরাজ্য প্রবাসী বিপ্লবীদের সম্মাননা প্রদান ও প্রত্যাশার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা।’

সংগঠনের সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা মোহাম্মদ আমিন উদ্দিন এর সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি, শাহজালাল জামেয়া পাঠানটুলার সাবেক মেধাবী ছাত্রনেতা আবু তালহা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামি এর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জননেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ইমাম আজমল মসরুর, টাওয়ার হেমলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ঢাকা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা ব্যারিস্টার মো. নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামির ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাহফুজ নাহিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা ব্যারিস্টার বদরে আলম দিদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা, বাংলাদেশ সলিডারিটি ক্যাম্পেইনের সভাপতি আবু সালেহ এহিয়া, চট্টগ্রাম ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা ও সামুদা মুসলিম কমিউনিটি সেন্টারের খতিব মঞ্জুর আহমেদ, সাবেক ছাত্র নেতা আব্দুল আলী, ইকবাল আহমেদ, আর্কিটেক্ট মুর্শেদ আহমদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এছাড়াও বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সিলেট মহানগরীর সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শামসুল আলম গোলাপ, সিলেট জেলা পশ্চিমের সাবেক সভাপতি জুবায়ের আহমেদ, জাতীয় নাগরিক কমিটির ইন্টারন্যাশনাল ডায়াসপোরা মেম্বার জনাব ব্যারিস্টার মো: নুরুল হুদা, জুনেদ, কাউন্সিলর জনাব কবির হোসেন, বিশিষ্ট সাংবাদিক হাসনাত চৌধুরী, ডাক্তার আলবাব চৌধুরী, ডাক্তার জায়েদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ব্রাইট ফিউচার কর্পোরেশন এর সিইও মোহাম্মদ আব্দুল মুহিত, ফ্রিম্যন অব দ্যা সিটি খেতাব প্রাপ্ত কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুহি মিকদাদ, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সভাপতি মো: রায়হান ঊদ্দিন ও আরো বিশিষ্টজন। অনুষ্ঠানে ভিডিও ডকুমেন্টারি ‘৩৬ জুলাই : বিপ্লবের ঢেউ দেশ থেকে বিশ্বমঞ্চে’ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সংবর্ধিত মানবাধিকার সংগঠনগুলোর প্রতিনিধিরা। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top