|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চ্যারিটি ডিনার অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫

ব্রিটেনে যেভাবে বৃদ্ধা বাবা-মাকে সেবা করা হয়, ঠিক সেভাবেই বাংলাদেশে অসহায় বাবা-মায়ের পাশে দাঁড়াতে চায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট নামের একটি চ্যারিটি। সেবা দিয়ে সেই সব অসহায় বাবা-মায়ের বৃদ্ধ বয়সের সময়কে আরও নিরাপদ করতে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশে একটি নোবেল প্রজেক্ট হাতে নিয়েছে।

চ্যারিটি সংস্থাটি বাংলাদেশে ব্রিটিশ স্ট্যান্ডার্ডে কেয়ার হোম ‘প্যারেন্টস কেয়ার’ একটি বৃদ্ধাশ্রম তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটির চেয়ারম্যান খসরুজ্জামান খসরু। তিনি বলেন, পারিবারিক জায়গার উপর তারা এরই মধ্যে প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সিলেটে এমন প্রজেক্টের কথা শুনে ব্রিটেন প্রবাসী অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন।

গত ৭ জানুয়ারি রিজেন্ট লেইক বেংকুইটি হলে চ্যারিটি সংস্থাটির ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠানে প্যারেন্টস কেয়ার প্রজেক্টর পরিকল্পনা ও সেখানে কি কি সুযোগ সুবিধা থাকবে তা তুলে ধরা হয়। ফান্ড রাইজিং ইভেন্টেটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান।

জনপ্রিয় টিভি প্রেজেন্টার ফারহান মাসুদ খাঁনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সিইও নাবিলা জামান।
প্রধান অতিথি মেয়র লুৎফর রহমান বলেন, এটি অনেক মহৎ উদ্যোগ। বৃদ্ধ বয়সে সব থেকে বেশি সেবার প্রয়োজন। এই সময় তিনি তার বরোতে কীভাবে বৃদ্ধ বাবা-মায়ের সেবা করা ও সুযোগ সুবিধা দেওয়া হয় তা তুলে ধরেন। এদিকে সিইও নাবিলা জামান চ্যারিটি সংস্থাটির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে জানান, প্যারেন্টস কেয়ার তাদের একটি স্বপ্নের প্রজেক্ট। তারা সব সময়ই নানান চ্যারিটেবেল কাজে ছুটি গিয়েছেন। আর কারণেই এত বড় ও মহৎ প্রজেক্ট হাতে নেওয়ার স্বপ্ন দেখতে পেরেছেন।

অনুষ্ঠানে আরও বক্ত রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইষ্টহ্যান্ডস চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন, ব্রিটিশ বাংলা চ্যারিটির অ্যাডভাইজার আসাদুজ্জামান জামান, ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব এম এ মালিক, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট রফিক হায়দার , বিসিএর সাবেক সভাপতি এম এ মুনীম , লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের। সর্বশেষে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু, চেয়ারম্যান চ্যারিটি সংস্থাটির সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান ও তাদের প্যারেন্টস কেয়ার প্রজেক্টটি সম্পর্কে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। এরপর শুরু হয় ফান্ড রাইজিং।

আগত অতিথিরা বাংলাদেশে অসহায় বাবা-মার পাশে দাঁড়াতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। সর্বশেষে ফাউন্ডিং মেম্বারদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন চেয়ারম্যান ও বিশেষ অতিথিরা। সংবাদ বিজ্ঞপ্তি

 

সিলেট এর আরও খবর
অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top