|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফেরতের দাবি

‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফেরতের দাবি


প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৪

সিলেট প্রতিনিধি :: শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেটজুড়ে নতুন করে আলোচনায় এসেছেন নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলী। ইতোমধ্যে তার মুক্তি চেয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফেরতের জোর দাবি তুলেছেন।

তার নির্বাচনী এলাকা বিশ্বনাথ-ওসমানীনগরেও সরকার পতনের পর বিজয় মিছিলে ইলিয়াস আলীর মুক্তি স্লোগান দেন। তারা বলছেন, ইলিয়াস আলী সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের ‘আয়নাঘরে’ বন্দি রয়েছেন।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ‘নিখোঁজ’ ইলিয়াস আলীকে সুস্থ্য অবস্থায় মুক্তির দাবিতে সিলেটে নানা কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি। এছাড়াও সিলেটের বিভিন্ন উপজেলায় একই কর্মসূচি পালন হয়েছে।

ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপির চেয়ারর্পাসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেন, তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘আমার স্বামীকে ফেরত দিন। আয়নাঘরের অনেকে ফেরত আসছে। দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দিন। আমরা আর কিছুই চাই না। ’ মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে ইলিয়াস আলীকে ফেরত চেয়ে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, রাজনৈতিক রোষানলে পড়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীসহ যেসকল নেতাকর্মী গুম হয়েছেন তাদেরকে ফিরিয়ে দেয়ার জোড় দাবি করছি। পাশাপাশি দীর্ঘ ১৫ বছরে দলের যেসব নেতাকর্মী ও ছাত্রজনতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাদের অভিলম্বে নিঃশর্ত মুক্তি ও সকল মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী। পরদিন মহাখালী সাউথ পয়েন্ট স্কুলের সামন থেকে পরিত্যক্ত অবস্থায় তার ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করে পুলিশ। এরপর বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, সরকার ইলিয়াসকে গুম করে রেখেছে। তার মুক্তি চেয়ে সারাদেশে কর্মসূচি পালন করে বিএনপি। সিলেটেও কঠোর আন্দোলন গড়ে তোলে দলটি। হরতাল-অবরোধ চলাকালে বিশ্বনাথে পুলিশের গুলিতে মারা যান তিন বিএনপি কর্মী। এক পর্যায়ে আন্দোলন স্থবির হয়ে যায়। থমকে যায় আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্ধার তৎপরতাও। এরপরও অপেক্ষার প্রহর গুনেন পরিবার ও দলের নেতাকর্মীদের। সর্বশেষ সিলেট জেলা বিএনপির র্পূনাঙ্গ কমিটিতে তাকে ১ নম্বর সদস্য রাখা হয়। এরআগেও তাকে একই পদে রাখা হয়েছিলো। এদিকে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন করে পরিবার। এতে বলা হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার স্বামীকে অবৈধ ভাবে আটকে রেখেছে।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top