|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ‘শিরোনাম’ ম্যাগাজিনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ‘শিরোনাম’ ম্যাগাজিনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৪

বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ‘শিরোনাম’ ম্যাগাজিনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুলাই মঙ্গলবার পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও প্রেস সেক্রেটারী মোহাম্মদ ইয়াওর উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি নেতা এম এ মান্নান, ড. এম এ আজিজ, সাংবাদিক রহমত আলী ও নুরুল ইসলাম এমবিই।

সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোহাম্মদ মোস্তফা, কবি ও সাংবাদিক নজরুল ইসলাম হাবিবী, সাংবাদিক মো. আনোয়ার হোসেন, সাংবাদিক আজিজুল আম্বিয়া, সাংবাদিক শিহাবুজ্জামান কামাল, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, সাংবাদিক মীর আব্দুর রহমান, লেখক ও কবি জামান আহমদ সিদ্দিকী, টিভি প্রেজেন্টার মাওলানা আব্দুল কুদ্দুছ, প্রভাষক আব্দুল হাই, শফিক মিয়া, শেখ মনোয়ার হোসেন, হাজী ফারুক মিয়া, কবি আসমা মতিন, সৈয়দা ইশরাত নাসিম কুইন প্রমুখ। দোয়া পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা ,বিশিষ্ট লেখক মাওলানা আব্দুল মালিক।

সভায় বক্তারা, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকের বিভিন্ন কর্মকাণ্ডের ভূঁয়শী প্রশংসা করেন এবং তথ্যবহুল লেখা নিয়ে ‘শিরোনাম’ শীর্ষক নতুন ম্যাগাজিন প্রকাশ করায় ধন্যবাদ জানান। সভায় গৃহীত প্রস্তাবে রুশনারা আলী এমপি ও টিউলিপ সিদ্দিকী এমপি বৃটিশ সরকারের মন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান এবং গাজার যুদ্ধ বন্ধসহ কমিউনিটির উন্নয়নে তারা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন। এছাড়া দীর্ঘ কয়েক বছর অতিবাহিত হওয়ার পরও সাংবাদিক দম্পতি সাগর-রুনীর বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবী জানান। সংবাদ বিজ্ঞপ্তি

 

সিলেট এর আরও খবর
অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top