|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. যুক্তরাজ্যে জাফরাবাদ স্কুল অ্যান্ড কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন

যুক্তরাজ্যে জাফরাবাদ স্কুল অ্যান্ড কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন


প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৩

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠার ৫০ বৎসর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। গত ২৯ মে অত্যন্ত ঝাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশ পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেন্যুতে নানা অনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।

এদিন অনুষ্ঠানে যোগ দিতে বিলাতের বিভিন্ন শহর থেকে প্রাাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানস্থলে এসে জড়ো হন। সময়মত অনুষ্ঠানে যোগ দিতে দূর-দূরান্তের কেউ কেউ আগের দিনই লন্ডনে এসে উপস্থিত হন। দুপুর ১২টায় উপস্থিত সবাই সুবর্ণ জয়ন্তীর ব্যানার ও বাংলাদেশ এবং বৃটেনের পতাকা নিয়ে একটি র?্যালি বের করে অনুষ্ঠানস্থলের আশপাশের রাস্তা প্রদক্ষিণ করেন। পরে একইস্থানে এসে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

অনুষ্ঠানকে উপভোগ্য ও স্মরণীয় করে রাখতে ছিল বেশ কিছু আকর্ষণীয় আয়োজন। এর মধ্যে ছিল বিদ্যালয়টি প্রতিষ্ঠায় বিলাত থেকে যারা অসামান্য অবদান রেখেছিলেন তাদেরকে সম্মাননা প্রদান, কুইজ প্রতিযোগিতা, রাইফেল ড্র, স্মৃতিচারণ মূলক বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা ইত্যাদি।

সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক আলাওর রহমানের সভাপতিত্বে, সদস্য সচিব  তহুর আলী, যুগ্ম সচিব এম এ আলী ও আশরাফুল হক খান রুমানের যৌথ পরিচালনায় শুরুতে আব্দুল জলিল পবিত্র কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক জনাব মকসুদ রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলর নাজমা রহমান।

সম্মাননা এওয়াডের্র লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল হোসেন খান। স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন আহবাবুর রহমান জাহেদ, বদরুল হক সাহিন, মিজানুর রহমান সেবুল, আবুল কালাম, আব্দুল হামিদ, সাহেদুর রহমান, অবায়দুর রহমান জুহেদ, জুহেদুর রহমান জুহেদ, তোফায়েল আহমদ ও আব্দুস সামাদ।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. জয়নুল বারী, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো: আব্দুল হান্নান, সিলেট ৩ আসনের মাননীয় সাংসদ হাবিবুর রহমান হাবিব, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুয়াজিদুল হক তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পীকার জাহেদ চৌধুরী, সাবেক স্পীকার খালিছ উদ্দিন আহমেদ, সাবেক স্পীকার কাউন্সিলর আহবাব হোসেন, কাউন্সিলর হেলাল উদ্দিন, ল্যান্ড মার্কের চেয়ারম্যান আব্দুল আহাদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এম এ সালমান জে পি।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ স্মৃতি রোমন্থন। এর সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, যুগ্ম সম্পাদক নজমুল করীম রাহী ও মুহিবুর রহমান মুর্শেদ অতিথিদের নিয়ে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রিয়াজুর রহমান, ফয়জুন নূর, মাসুক মিয়া, হানুফা খানম মিনা, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জি আর টি গোবাল রিলিফ ট্রাস্টের চেয়ারম্যান জিলু মিয়া সুহেল, কো ফাউন্ডার সাহেদুর রহমান, দয়ামীর ওয়েল ফেয়ার ট্রাস্টের আবুল কালাম, বদরুল হোসেন জুনা চৌধুরী, হিফজুর রহমান, মানিক খান, লালাবাজার উন্নয়ন ট্রাস্টের সাবেক সভাপতি আব্দুল মুক্তার শাইস্তা, লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের সভাপতি আব্দুল হাফিজ ফজলু, সাবেক সভাপতি মনসুর আহমদ, বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক জাকির হোসেন, মিরাজ নান্নু, জামাল খান, উপদেষ্টা আব্দুল করিম, আব্দুল মতিন মিরন, আমিনুর রহমান এহিয়া, এম এনামুল হক, আবুল কাশেম।

সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হক আবু, আলী আহসান খান দিপু, আলমাছ খান আজাদ, দৌলত হোসেন, ইকবাল আহমদ, ইলিয়াছ আলী, মিছবাহুল বারী, নাসির উদ্দিন খান, এনামুল কাদির লিটন, আমিনুল হক খান ফারহান, আবুল গনি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, আব্দুল কাদির, সামছুল হক সাইস্তা, তইয়বুর রহমান,আব্দুল রউফ,আব্দুল মুকিত খান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

 

সিলেট এর আরও খবর
অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top