|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. আইনজীবী জয়নাল আবেদীনের মৃত্যুতে ইউকে বাংলা প্রেস ক্লাবের স্মরণ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

আইনজীবী জয়নাল আবেদীনের মৃত্যুতে ইউকে বাংলা প্রেস ক্লাবের স্মরণ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩

ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে মৌলভীবাজারেরর প্রথম নোটারী পাবলিক, লেখক, গবেষক ও ইতিহাসবীদ আইনজীবী প্রয়াত সৈয়দ জয়নাল আবেদীনেরর স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মে সোমবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রেস ক্লাবের সভাপতি রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক ডা. ছাদিক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাপ্তাহিক বাংলা পোষ্টের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব এ এস মোহাম্মদ সিংকাপনী, কাউন্সিলার আবু তালহা চৌধুরী, সাংবাদিক আব্দুর রশীদ, সাংবাদিক ও বীর মুক্তিযাদ্ধা মোহাম্মদ মোস্তফা, সাংবাদিক আব্দুল কাদির মুরাদ, মরহুম জয়নাল আবেদীনের ছোট ভাই সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জিল্লুর রহমান, মুফতি সৈয়দ মাহমুদ আলী, এডভোকেট এম এ আজাদ, শাহ মোহাম্মদ মাসুক, কমিউনিটি নেতা হাজী মোহাম্মদ হাবিব, সমাজসেবক রুকন চৌধুরী, সমাজসেবক আহাদুল কবির প্রমুখ।

পবিত্র কুরআন থেকে তেলাওত করেন সৈয়দ রফিকুল হক ও দোয়া পরিচালনা করেন বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক।

সভায় প্রয়াত সৈয়দ জয়নাল আবেদীনের কর্ম ও জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, সৈয়দ জয়নাল আবেদীন ছিলেন একজন ইসলামী চিন্তাবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি সততা ও নিষ্ঠার সাথে নোটারী পাবলিক ও আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতিহাস ভিত্তিক ও ইসলামের উপর বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। সিলেট বিভাগ আন্দোলন ও মৌলভীবাজার জেলা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। মরহুমের প্রতিষ্ঠিত লাইব্রেরি ও গবেষণাগারে সাবেক অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, দেওয়ান মোহাম্মদ আজরফ, মুহাম্মদ নুরুল হক দশঘরী, মুসলিম চৌধুরী, চৌধুরী গোলাম আকবর সাহিত্যভূষণ পরিদর্শন ও গবেষনা করেছেন। তিনি শেষ জীবনে দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল, কোর্ট জামে মসজিদ, ঈদগাহসহ বিভিন্ন প্রতিষ্ঠানের খেদমত করে গেছেন। বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি

 

সিলেট এর আরও খবর
অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুলের পদযাত্রা

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাড়িতে নোটিশ সাঁটিয়েছে দুদক

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

প্রবাসী স্বামীকে চিরকুট লিখে জীবনের ইতি টানলেন গৃহবধূ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: সিলেটে আজাদ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল : মাদ্রাসা শিক্ষক আটক

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে: মৌলভীবাজারে বিচারপতি হাকিম

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top