৪ মে টাওয়ার হ্যামলেটসে নির্বাচন হচ্ছে না
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৩
ভোট দেয়ার সময় ভোটার আইডি প্রদর্শনের নতুন নিয়ম কার্যকর হওয়ার কারণে আগামী সপ্তাহে দেশব্যাপি অনুষ্ঠিতব্য স্থানীয় নির্বাচন নিয়ে জাতীয়ভাবে ব্যাপক মিডিয়া কভারেজ হবে বলে ধারনা করা হচ্ছে।
তবে, লন্ডনের অন্যান্য অংশের মত টাওয়ার হ্যামলেটসেও ৪ মে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। কারণ এসব কাউন্সিল নির্বাচন প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয়, সে অনুযায়ী পরবর্তী কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মে মাসে।
টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল নির্বাচন ব্যতীত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী বছর ২০২৪ সালের ২ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে লন্ডন মেয়র ও লন্ডন অ্যাসেম্বলি (জি এল এ) নির্বাচন। এছাড়া সংসদীয় নিয়ম অনুযায়ি পরবর্তী সাধারণ নির্বাচন অবশ্যই ২০২৫ সালের ২৫ জানুয়ারির আগে হতে হবে।
২০২৩ সালের ৪ মে থেকে সাধারণ নির্বাচন ব্যতিত সকল নির্বাচনে ভোট দানের সময় ভোটার আইডি কার্ড প্রযোজ্য হবে। আর ২০২৩ সালের ১ অক্টোবর থেকে সাধারণ নির্বাচনেও এই ভোটার আইডি কার্ডের নতুন নিয়ম কার্যকর হবে। এ ব্যাপারে আরো তথ্য জানতে টাওয়ার হ্যামলেটসের ওয়েবসাইট ভিজিট করুন। সংবাদ বিজ্ঞপ্তি

