রামপাশা ইউনিয়ন সমিতির ইউকের নবগঠিত কমিটির অভিষেক
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৩
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন সমিতির ইউকের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২০ মার্চ সোমবার সন্ধ্যা ৭ টার সময় লন্ডন শহরের হোয়াইচ্যাপলের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যে সফরত রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর।
নবগঠিত রামপাশা ইউনিয়ন সমিতির ইউকের চেয়ারম্যান এস আই খাঁনের সভাপতিত্ব ও সাবেক কাউন্সিলার এবং সংগঠনের সেক্রেটারী কবি শাহ সোহেল আমিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কাউন্সিলার তারেক খাঁন, ব্যারিস্টার ইমরান চৌধুরী, মুমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সুবহান, মোহা¤দ আলী, সংগঠনের সহ-সেক্রেটারী হাবিবুর রহমান, জামাল উদ্দিন, বাবুল আহমদ, আব্দুস সুবহান ফারুক।
সভায় যুক্তরাজ্যে সফরত রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীরকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। সভায় বক্তারা সংগঠনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন এবং আগামী দিনে এলাকার সমস্যায় কাজ করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

