গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে আড়াই শতাধিক মানুষ পেলেন খাদ্যসামগ্রী
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৩
পবিত্র মাহে রমজান উপলক্ষে গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী, আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মো. দিলওয়ার হোসেন ও রেজিয়া-রহিম মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মুনিম জাহেদী ক্যারলের অর্থায়নে প্রায় আড়াই শতাধিক মানুষের হাতে এসব খাদ্যসামগ্রীর পেকেট তুলে দেওয়া হয়।
গত ১৭ মার্চ শুক্রবার বিকেল তিনটায় কিছমত মাইজভাগ দক্ষিণপাড়ায় আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও রেজিয়া-রহিম মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে বিতরণ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কামরুজ্জামান মাসুদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
আজিজ ও কনাই বিবি মেমোরিয়াল ট্রাস্টের উপদেষ্টা মোহাম্মদ কাওছার খানের সভাপতিত্বে ও মাসুদ আহমদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও লেখক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ। স্বাগত বক্তব্য দেন হেতিমগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাফরান জামিল, বক্তব্য রাখেন আব্দুল মুমিন। সংবাদ বিজ্ঞপ্তি

