যুক্তরাজ্যে রোবট দিয়ে খাবার ডেলিভারি
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৩
এহসানুল ইসলাম চৌধুরী শামীম :: যুক্তরাজ্যের নর্থাম্পটনে রোবটের মাধ্যমে খাবার ডেলিভারি দেওয়া হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তির রোবটগুলো দিয়ে খাবার পৌঁছে দেয়া হচ্ছে মানুষের বাসা-বাড়িতে। মাসে আট পাউন্ড সাবস্ক্রাইব করে যে কোনো কাস্টমার যত খুশি অর্ডার করতে পারেন।
জানা গেছে, ২০১৮ সালে এটি প্রথম শুরু করা হয় মিল্টন কিন্স এলাকায়। স্টারশিপ টেকনোলজিস সুপার মার্কেট কওপ এটি শুরু করে। রোবটগুলো খুব হালকা প্রকৃতি এবং মানুষের হাঁটার গতিতে চলতে পারে। রোবটের হাঁটার গতি ঘন্টায় ৬ কিলোমিটার। পথচারিদের মতো ফুটপাত ও ক্রস গেইট দিয়ে হাঁটতে পারে রোবটগুলো। রোবটে ১০টি ক্যামেরা আর আলটা সাউন্ড সিস্টেম রাডার এবং জিপিএস যুক্ত রয়েছে। ৩৬০ ডিগ্রীতে দেখতে সক্ষম এই রোবটগুলো। তাই গাড়ি, পথচারী বা ফুটপাতে থাকা যেকোনো বস্তুকে সহজে সনাক্ত করতে পারে রোবটগুলো। রোবট দিয়ে অর্ডার করতে হলে বিশেষ একটি অ্যাপসের সহায়তা নিতে হয়। প্রায় ৩ মাইলে মধ্যে যে কোনো ক্রেতা রোবট আপস ডাউনলোড করে যত খুশী অর্ডার করতে পারেন।
সলিসিটর প্রিন্স সাদিক চৌধুরী বলেন, রোবট খুব ভালোভাবে খাবার দিচ্ছে। আমি প্রায় সময় রোবটের মাধ্যমে ঘরে খাবার আনি। আমি যখন কাজে থাকি তখন অর্ডার দিয়ে দেই। ঘরে আসার ৫-৬ মিনিটের মধ্যে খাবার এসে যায়। এতে সময়ও সাশ্রয় হয়।
রোবট দিয়ে খাদ্য ডেলিভারি প্রসঙ্গে জেমস বলেন, আমারা সবাই বেশির ভাগ সমই রোবটের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। সবাই এনজয় করি। বাচ্চারাও আনন্দ পায়।
রোবট দিয়ে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করা, বাসায় গৃহস্থালী কাজ করার প্রচলন অনেক আগে শুরু হলেও বর্তমানে রোবট দিয়ে বাজার সদাই ডেলিভারী করাও শুরু হয়েছে। সেই দিন হয়তো আর বেশী দূর নয় যখন মানুষের বেশীরভাগ কাজই রোবট করে দিবে। তবে সেটা ভবিষৎ প্রজন্মের জন্য কতটুকু কার্যকর হবে সেটা নিয়েও উল্টো মত রয়েছে অনেকের।

