বিসিএ’র দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে বিপুল-হেলাল-সাইফুল পরিষদের নির্বাচনী ক্যাম্পেইন
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২
যুক্তরাজ্যের সব ছেয়ে বড় ও প্রাচীনতম সংগঠন বিসিএ’র দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে অংশ হিসাবে বিপুল-হেলাল-সাইফুল পরিষদের ভিশন প্যানেল এক নির্বাচনী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গেইটওয়ে ইস্টবর্ন ক্যাটারার এসোসিয়েশনের আয়োজনে গত ১১ ডিসেম্বর রবিবার ইষ্ট সাসেক্স এর ইস্টবর্নের রায়পুর ইন্ডিয়ান কুজিন রেস্টুরেন্টে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গেইটওয়ে ইস্টবর্ন ক্যাটারার এসোসিয়েশনের সভাপতি মোহামদ ইলিয়াছ হোসোইন। সংগঠনের জেনারেল সেক্রেটারী মোহাম্মদ জিএ শামিম এবং বিসিএর এনইসি লিডার আতাউর রহমান লায়েকের যৌথ পরিচালনায় কাউন্সিলার মোহাম্মদ হারুন মিয়ার পবিত্র কোরআন তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে সভা শুরু হয়।

ক্যাটারারদের বিভিন্ন লাভজনক সুযোগ-সুবিধা নিয়ে বক্তব্য রাখেন কাউন্সিলার মোহাম্মদ হারুন মিয়া, জাহাদ জসিম, আকমদ আলী সোহেল, জহুর মিয়া, আনহার মিয়া, আমিরুল ইসলাম সাদিক, কাউন্সিলার মোস্তাক মিয়া, হারুন রশিদ, শিপার করিম, জামাল হোসেন, সবুর খান এমবিই, আব্দুল আহাদ, জুবের লশকর, ফিরুজুল হক, সিদ্দিকুর রহমান জয়নাল, হুমায়ুন রশিদ ও সুলেমান মিয়া প্রমুখ। বক্তরা বলেন, ভিশন প্যানেলের নামটি বড় সুন্দর অর্থ বহুল। তরুণ, ডায়নামেটিক এবং এর্নাজেটিক ব্যক্তিদের দ্বারা ভিশন প্যানেলের প্রতি আমাদের সকলের আস্থা আছে। ভিশন প্যানেলটি বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার জন্য উপস্থিত সকলে আশা ব্যাক্ত করেন। এই প্যানেলের সাথে অপরদিকে প্রতিদ্বন্দ্বীতা করছেন অলী-মিঠু-টিপু-ছাফরন প্যানেল। সংবাদ বিজ্ঞপ্তি

