মাদক দ্রব্যের অপব্যবহার সম্পর্কে আপনার মতামত শেয়ার করুন
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২
বর্তমানে টাওয়ার হ্যামলেটসে ড্রাগ এবং অ্যালকোহল অপব্যবহারের প্রভাব সম্পর্কে এবং মাদক ও মদ জাতীয় পানীয় সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ সম্পর্কে আরও বুঝতে চাইছে কাউন্সিল। এজন্য একটি কনসালটেশন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সেন্টার ফর পাবলিক ইনোভেশন নামের একটি স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে এ সম্পর্কে জনসাধারণের অভিমত যাচাই করে দেখতে।
কাউন্সিলের পক্ষে পরিচালিত মতামত জরিপে অংশ নিয়ে মাদক ও অ্যালকোহলের অপব্যবহার সম্পর্কে মতামত এবং উদ্বেগ শেয়ার করার জন্য বাসিন্দাদের প্রতি অনুরোধ করা হয়েছে। এজন্য ওয়েবসাইটে গিয়ে সহজেই আপনি আপনার মতামত জানাতে পারেন। সংবাদ বিজ্ঞপ্তি

