মাফিয়া সরকার হটিয়ে ভোটাধিকার আদায় করতে রাজপথ দখল করুন : তারেক রহমান
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২২
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ মুজিবের শাসনামলে ৭৪ সালে যেভাবে দেশে দুর্ভিক্ষ হয়েছিল আওয়ামী লীগের দুর্নীতি লুটপাট টাকাপচার অবিচার অনিয়মের কারণে দেশে এখন আবারো দুর্ভিক্ষ পরিস্থিতি। আওয়ামী লীগ মানেই দুর্ভিক্ষ আর দুর্নীতি। তাই আজ মাফিয়া সরকারের গুম খুন অপহরণ জুলুম নির্যাতন অন্যায় অবিচার, লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে দেশের জনগণ জেগে উঠেছে।
তিনি গত সোমবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি অয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্বলন্ডনের দ্যা রয়েল রিজেন্সি অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। সভায় দর্শক সারিতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমান। সভা পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক কয়সর এম আহমেদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া যেভাবে ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছিলেন, ৭৫ সালের ৭ নভেম্বর যেভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়ে ‘মাদার অফ ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়া যেভাবে দেশে গণতান্ত্রিক শাসন কায়েম করেছিলেন, একইভাবে মাফিয়া চক্রের কবল থেকে দেশ উদ্ধার করে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ে জনগনকে সঙ্গে নিয়ে রাজপথ দখলের দায়িত্ব বিএনপিকেই নিতে হবে। বিএনপির চলমান এই আন্দোলনে দেশে বিদেশে প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সমর্থন রয়েছে।
মাফিয়া সরকারের সকল বাধা বিপত্তি পেরিয়ে বিএনপি আয়োজিত মহা-সমাবেশে যারা অংশ নিচ্ছেন তাদেরকে গণতন্ত্রের যোদ্ধা আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, একের পর মহাসমাবেশগুলো সফল করে জনগণ বার্তা দিয়েছে তারা আর নিশিরাতের ভোট ডাকাত সরকারকে ক্ষমতায় দেখতে চায়না।
সকল বিভাগে মহাসমাবেশ শেষে বিশ্ব মানবাধিকার দিবসে আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকার সমাবেশে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশিদেরকে তাদের প্রত্যেকের পরিবার থেকে কমপক্ষে একজনকে ঢাকার মহাসমাবেশে অংশ নেয়ার আহবান জানান তারেক রহমান। সংবাদ বিজ্ঞপ্তি

