জয়নাবের কবিতা প্রদর্শিত হবে লন্ডনের বাস স্টপ গুলোতে
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২২
বিবিসি’র শতবর্ষ উদযাপন উপলক্ষে মিউজিয়াম অব লন্ডন আয়োজন করেছিলো কবিতা প্রতিযোগিতার। ‘মাই লন্ডন স্টোরি পোয়েমস অন দ্য বাসেস’ শীর্ষক এই কবিতা প্রতিযোগিতায় জয় লাভ করেছে টাওয়ার হ্যামলেটসের ১৫ বছর বয়সী জয়নাব এর একটি কবিতা।
বিবিসি ১০০ এবং ট্রান্সপোর্ট ফর লন্ডন এর সাথে পার্টনারশিপে আয়োজিত এই প্রতিযোগিতার থিম বা প্রতিপাদ্য বিষয় ছিলো লন্ডনের বাস জার্নি।
জয়নবের কবিতাটির শিরোনাম ছিলো ‘এ স্লাইড শো অব লন্ডন’। ৬ অক্টোবর ন্যাশনাল পোয়েন্ট্রি ডে থেকে তার কবিতাটি মাইল এন্ড এবং প্যাডিংটনের রুটের বাস স্টপ গুলি ও টিএফএল সাইটসমূহ প্রদর্শিত হচ্ছে। রুটটি জয়নাব নিজেই পছন্দ করেছেন। এই প্রদর্শনী নভেম্বরের শেষ পর্যন্ত চলবে। সংবাদ বিজ্ঞপ্তি

