বাংলাদেশ কল্যাণ পার্টির যুক্তরাজ্য শাখার আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ কল্যাণ পার্টির যুক্তরাজ্য শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. নজরুল হককে আহ্বায়ক ও মো ফরহাদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার এক জুম মিটিংয়ের মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবঃ সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীর প্রতীক।
এসময় তিনি বলেন, দেশের জন্য কিছু করতে পারাটা আমাদের আত্মতৃপ্তি দেয়। আপনারা দেশকে প্রতিনিয়ত কিছু না কিছু দিয়ে যাচ্ছেন। প্রবাসীরা দেশের সম্পদ। আজকে বাংলাদেশের সম্পদ এদেশীয় চোরেরা লুটপাট করে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। ব্যাংকের ভল্টের টাকা লুটে সুইস ব্যাংকের ভল্ট ভরিয়ে দিয়েছে। এসব লুটেরাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। একমাত্র কল্যাণ পার্টির নেতৃত্বে বাংলাদেশের মানুষের দুর্দশা লাঘব হবে। আজকে কল্যাণ পার্টির এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। যুক্তরাজ্য কমিটি দিয়ে বৈদেশিক শাখা কমিটির কাজ শুরু হয়েছে। অচিরেই অন্যান্য দেশের শাখা কমিটি গঠন করা হবে।
সংগঠনের মহাসচিব আবদুল আউয়াল মামুনের সার্বিক তত্বাবধানে যুম মিটিংয়ে অংশ নেন পার্টির সহসভাপতি ফরায়েজি, অতিরিক্ত মহাসচিব নুরুল কবির ভূইয়া পিন্টু, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেঃ কমান্ডার ফয়সাল মেহেদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ আবেদীন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, রংপুর বিভাগীয় সাংগঠনিক স¤পাদক মো জাকারিয়া, স্বেচ্ছাসেবক কল্যাণ পার্টির সভাপতি জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি এডভোকেট মামুন জোয়ার্দার, রংপুর জেলা সভাপতি ফায়জুল ইসলাম,রংপুর মমহানগর নেতা ইলিয়াস আলী, মো ফরহাদ, নজরুল, শফিক, জাকারিয়া আহমেদ, নজরুল ইসলাম, মোহাম্মদ ফরহাদ, আইটি বিশেষজ্ঞ শফিকুল ইসলাম রাজু মিডিয়া ব্যক্তিত্ব তওহিদুল করিম মুজাহিদ প্রমুখ।
সংগঠনের মহাসচিব আবদুল আউয়াল মামুন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশ কল্যাণ পার্টি যুক্তরাজ্য শাখা অচিরেই বৃহত্তর পরিবেশে আনন্দঘন সম্মেলন করবে। দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে এই কমিটি কাজ করবে। সংবাদ বিজ্ঞপ্তি

