৪ সেপ্টেম্বর বার্মিংহামে বাংলা মেলা
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২২
আহমেদ সুহেল :: প্রবাসের বুকে বাংলা সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে সকলের কাছে আকর্ষণীয় একটি মাল্টিকালচারাল মিলন মেলা আয়োজনের প্রত্যয়ে এবার ব্যাপক পরিসরে বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা মেলা। লন্ডনের পরে বার্মিংহামে বৃটেন তথা ইউরোপের বাঙালী কমিউনিটির সর্বস্থরের মানুষের সম্মিলন ঘটাতে আগামী ৪ সেপ্টেম্বর বার্মিংহামের আষ্টন পার্কে দিনব্যাপি অনুষ্ঠিত হতে যাওয়া এই বাংলা মেলার নাম দেওয়া হয়েছে লাল হাভেলী বার্মিংহাম বাংলা মেলা।
বার্মিংহামের বাংলা মিডিয়া ও সংস্কৃতিকর্মীদের সংগঠন একটু অন্যরকম গ্রæপের উদ্যোগে রাইজিং ষ্টার স্পোর্টস একাডেমির সহায়তায় এই বাংলা মেলার আয়োজন করা হয়েছে। যেখানে শুধু বার্মিংহাম কিংবা ব্রিটেনের নয় ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাঙালীদেরও সরাসরি সংশ্লিষ্টতা থাকবে। পুরো মেলাকে সরাসরি সম্প্রচার করবে বিঅন টিভি ইউকে; যার মাধ্যমে শুধু বৃটেনে নয় ইউরোপের বিভিন্ন শহরের বাঙালীরাও বাংলা মেলা উপভোগ করতে পারবে।
বার্মিংহাম বাংলা মেলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া উপলক্ষ্যে গত ২২ আগস্ট সোমবার বার্মিংহামের স্মলহীথের একটি হলে বিভিন্ন বাংলা গণমাধ্যমকর্মী ও কমিউনিটির নানা নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এসব নানা তথ্য জানানো হয়। পাশাপাশি বিশাল এই আয়োজনকে সফল ও স্বার্থক করে তুলতে কমিউনিটির সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
বাংলা মেলা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি চ্যানেল আই বাংলাদেশের যুক্তরাজ্য প্রতিনিধি আব্দুল আহাদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএন বাংলা ইউকে‘র প্রতিনিধি জয়নাল ইসলামের পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ করেন যমুনা টিভির প্রতিনিধি ও বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ।
এসময় জানানো হয়, ব্রিটেনের বহুজাতিক সংস্কৃতির মাঝে বাঙালীদের মূল শেঁকড়, জাতি স্বত্বার অস্থিত্ব বাংলা সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টিকে সবার্গ্রে তুলে ধরে ষোলো আনা বাঙালীত্বের ছোঁয়া আর ভিন্ন ভিন্ন স্বাদের নানা ব্যতিক্রমধর্মী পরিবেশনা ছাড়াও বাংলা মেলায় বাংলাদেশ, ইউরোপ বৃটেনের বিভিন্ন খ্যাতনামা শিল্পিরা অংশ নেবেন। শিশু কিশোরদের বিনোদনের জন্য নানা রাইড ও লাইভ রেসলিং দেখার ব্যবস্থা ছাড়াও বাংলা মেলায় থাকবে বাহারী পোষাক পরিধানে আকর্ষণীয় র্যালি এবং বাংলাদেশী মহিলাদের ধামাইল গান।

সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন বাংলা মেলার কোষাধ্যক্ষ আই অন টিভির প্রতিনিধি লোকমান হোসেন কাজী, নির্বাহী সদস্য টিভি ওয়ানের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল, বিঅন টিভি ইউকের প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন ও ব্রিটেনের স্বনামধন্য ফুটবল প্রশিক্ষণ প্রতিষ্ঠান রাইজিং ষ্টার স্পোর্টস একাডেমির প্রধান নির্বাহী জমির উদ্দিন।
এছাড়া বার্মিংহামে বাংলা মেলা আয়োজনের ঘোষণাকে স্বাগত জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাল হাভেলী বার্মিংহাম বাংলা মেলার মুল স্পন্সর শেলিব্রেটি শেফ আবুল হোসেন, মিডিয়া পার্টনার বাংলা কাগজের ফাইনেন্স ডাইরেক্টর আব্দুল কাদির আবুল, বার্মিংহামের একমাত্র বাঙালী মহিলা কাউন্সিলর মমতাজ হোসেন, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের অন্যতম পরিচালক আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল খালিক, বার্মিংহাম আওয়ামীলীগের সাংগঠনকি সম্পাদক জুম্মাহ আহমেদ লিটু, বার্মিংহাম বিএনপির সাধারণ সম্পাদক আবজার হোসেইন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট শেবুল চৌধুরী, গোলাপগঞ্জ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান, রাজনগর সমিতির সভাপতি নুরুল ইসলাম কিসলু, মিডল্যান্ডস যুবলীগের সভাপতি জুবের আলম, যুবদল নেতা বুরহান উদ্দিন, আব্দুর রহমান চৌধুরী, ট্রাষ্টের চেয়ারম্যান আবু এইচ চৌধুরী সুইট, নারী নেত্রী নাজমা খালিক, আসমা চৌধুরী, মিসেস ফাতেমা শামিম চৌধুরী, বিঅন টিভি ইউকের প্রকল্প পরিচালক নুরুন চৌধুরী কলি, ইউনিটি এফ এমের উপস্থাপিকা সাজনা আমালিয়া বেগম, টিভি উপস্থাপিকা ফেরদৌস খোন্দকার, উম্মে শারমীন, নিউজ রিডার ফেরদৌসী শম্পা, প্রতিভা ফ্রেন্ডস সোসাইটির সহ-সভাপতি বুলন চৌধুরী, মাহী তান্দুরী টেকওয়ের স্বত্বাধীকারী তাজ উদ্দিন, সিলেট স্পের্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, বাংলা মেলার কভেন্ট্রি এম্বেসেডর আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমেদ, শাহীন আহমেদ, ওয়ালসল স্পোটিং ক্লাবের আব্দুল হামিদ ও কয়েছ আহমেদ, কমিউনিটি নেতা রবিউল হোসেন, আতিকুর রহমান, কয়েছ আহমেদ, ওয়াহিদ আহমেদ, কন্ঠ শিল্পী শেবুল ও বাউল ইকরাম, বিঅন টিভি ইউকের প্রতিনিধি আহমেদ সুহেল, বাংলা কাগজের সেলস এসিসটেন্ট মিজান রেজা চৌধুরী, বার্মিংহাম কমার্শিয়াল কুকারের পরিচালক জাহেদ উদ্দিন সাজু, একটু অন্যরকমের সদস্য আজিজুর রহমান হীরন, সুরমান মিয়া, সাইফুল ইসলাম, জুনেদ আহমেদ, বেলাল মাখন, কবীর আহমেদ, সুহেল সাহা প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৪ সেপ্টেম্বর রোববার বার্মিংহামের আষ্টন পার্কে দুপুর ১২ টা থেকে বিকাল ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে লাল হাভেলী বাংলা মেলা। এতে মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করবে এটিএন বাংলা ইউকে, টিভি ওয়ান, আই অন টিভি ইউকে, বিঅন টিভি ইউকে, বাংলা কাগজ ও বার্মিংহাম বাংলা প্রেসক্লাব।

