|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইসলাম
  3. রজব মাসের তাৎপর্য ও করণীয়

রজব মাসের তাৎপর্য ও করণীয়


প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২২

মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী:: রজব হলো আরবি চান্দ্রবর্ষের সপ্তম মাস। এ মাসের পূর্ণ নাম ‘আর রজবুল মুরাজ্জাব’। ‘রজব’ অর্থ সম্ভ্রান্ত, প্রাচুর্যময়, মহান। ‘মুরাজ্জাব’ অর্থ সম্মানিত; রজবুল মুরাজ্জাব অর্থ হলো প্রাচুর্যময় সম্মানিত মাস। হারাম তথা সম্মানিত ও যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ মাসগুলোর অন্যতম হলো রজব। হারাম মাস চারটি হলো জিলকদ, জিলহজ, মহররম ও রজব। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা আসমান–জমিন সৃষ্টি করার দিন থেকেই বছর হয় বারো মাসে। এর মধ্যে চারটি মাস সম্মানিত; তিনটি একাধারে জিলকদ, জিলহজ ও মহররম এবং চতুর্থটি হলো ‘রজব মুদার’, যা জুমাদাল উখরা ও শাবান মাসের মধ্যবর্তী। (মুসলিম)। ‘মুদার’ অর্থ উভয়বিদ বা বহুবিদ কল্যাণের সম্মিলন। রজব ও শাবান হলো জোড়া মাস। রজব ও শাবান মাসদ্বয়কে একত্রে রজবান বা রজবাইন অর্থাৎ রজবদ্বয় বলা হয়। রমজানের পূর্বে এই দুই মাস ইবাদত ও আমলের জন্য অত্যন্ত উপযোগী এবং সবিশেষ তাৎপর্যময়।

রজব ও শাবান মাসব্যাপী প্রিয় নবীজি (সা.) এ দোয়াটি বেশি বেশি পড়তেন: ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ওয়া বাবাল্লিগ না রমাদান।’ অর্থ: ‘হে আল্লাহ! রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন; রমজান মাস আমাদের নসিব করুন।’ (সুনানে বায়হাকি ও মুসনাদে আহমাদ)। হজরত উম্মে সালমা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান ও রজব মাসে। হজরত আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, ‘যখন রজব মাস আসত, তা আমরা নবী করিম (সা.)-এর আমলের আধিক্য দেখে বুঝতে পারতাম।’

রজব মাসের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো, অধিক পরিমাণে কোরআন তিলাওয়াত করা। কোরআন তিলাওয়াত শিক্ষা করা ও শিক্ষা দেওয়া। যাঁরা জানেন, তাঁদের জন্য আরও সহিহ্-শুদ্ধ করা এবং অর্থসহ শেখা। নামাজের প্রয়োজনীয় সুরা-কিরাত, দোয়া-দরুদ ও মাসআলা-মাসায়িল ভালোভাবে শেখা; যেহেতু রমজানে নামাজ বেশি বেশি পড়া হবে। নেক আমল বা ভালো কাজের অভ্যাস ও চর্চা বৃদ্ধি করা। দ্বীনি ইলম তথা ধর্মীয় জ্ঞান শিক্ষা করা ও শিক্ষা দেওয়া।

রজব ও শাবান মাস হলো রমজান মাসের প্রস্তুতি। এই প্রস্তুতি শারীরিক-মানসিক-আর্থিক অর্থাৎ সার্বিক বা সামগ্রিক। রমজান মাসে যেহেতু ইবাদতের সময়সূচি পরিবর্তন হবে, তাই সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে এবং রমজান মাসের শেষ দশকে অতীব গুরুত্বপূর্ণ আমল ইতিকাফ রয়েছে। তাই আগে থেকেই তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।

রমজান মাসে যেন ইবাদতের পরিবেশ রক্ষা হয়, সে বিষয় প্রস্তুতি নিতে হবে। দানখয়রাত বাড়াতে হবে। রমজানে গরিব মানুষ যেন ভালোভাবে সাহ্‌রি ও ইফতার করতে পারে, তা-ও নিশ্চিত করতে হবে। এসব বিষয়ে পরিকল্পনা রজব-শাবান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। চাঁদের ১৩, ১৪ ও ১৫ তারিখের রোজা প্রতি মাসের মতো এ মাসেও খুবই গুরুত্বপূর্ণ, যা নবীজি (সা.) কখনো তরক করেননি। অনুরূপ তাহাজ্জুদ নামাজও নবীজি (সা.) কখনো ছাড়েননি। রমজানের প্রস্তুতি মানে ইবাদতের প্রস্তুতি; তাই এই মাস থেকেই ইবাদতের পরিমাণ বাড়াতে হবে। ফরজ ইবাদতের প্রতি অবহেলা বা উদাসীনতা ও শিথিলতা পরিহার করে সচেতনভাবে সযত্ন আমল করতে হবে।

আরবি মাসের তথা চান্দ্র তারিখের হিসাব রাখতে হবে এবং ২৯ ও ৩০ তারিখ শাবান মাসের নতুন চাঁদ দেখার চেষ্টা করতে হবে। নতুন চাঁদের উদয় নিশ্চিত হলে শান্তি, নিরাপত্তা এবং ইমান ও নেক আমলের সামর্থ্যের দোয়া করতে হবে। নিজে আমল করার পাশাপাশি অন্যদের আমলে উদ্বুদ্ধ করতে হবে। শিশু ও সন্তানদের কালিমা, নামাজ ও কোরআন শিক্ষায় সচেষ্ট হতে হবে এবং সবার ইমান ও আমলের হেফাজতের জন্য দোয়া করতে হবে। সূত্র : প্রথম আলো

 

ইসলাম এর আরও খবর
যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : দোয়া কীভাবে করবো, কেন করবো

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : দোয়া কীভাবে করবো, কেন করবো

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : অন্তর কীভাবে ঠিক করা যায়?

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : অন্তর কীভাবে ঠিক করা যায়?

ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে মহিলাদের জন্য অনুষ্ঠিত হলো কুরআন রিভিশন ডে

ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে মহিলাদের জন্য অনুষ্ঠিত হলো কুরআন রিভিশন ডে

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : আপনার কাজ দোয়া করতে থাকা, উত্তর দেওয়া আল্লাহর কাজ

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : আপনার কাজ দোয়া করতে থাকা, উত্তর দেওয়া আল্লাহর কাজ

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : কুরআন যেভাবে শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি দিতে পারে

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : কুরআন যেভাবে শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি দিতে পারে

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : গেইমের আসক্তি থেকে সন্তানদেরকে কীভাবে রক্ষা করবেন?

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : গেইমের আসক্তি থেকে সন্তানদেরকে কীভাবে রক্ষা করবেন?

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা: কুরআনকে আমরা কীভাবে জীবসঙ্গী বানাতে পারি?

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা: কুরআনকে আমরা কীভাবে জীবসঙ্গী বানাতে পারি?

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : কেমন হবে জান্নাত-জাহান্নাম

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : কেমন হবে জান্নাত-জাহান্নাম

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : ডিজিটাল যুগে জিহবার বিপদ

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : ডিজিটাল যুগে জিহবার বিপদ

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top