ওসমানীনগরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২০
সিলেটের ওসমানীনগরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। গতকাল শহীদ মুক্তিযোদ্ধা নায়েক নুরুল হক খাঁন ফাউন্ডেশনের পক্ষ থেকে ওসমানীনগরের ৫০ জন মুক্তিযোদ্ধার বাড়ি বাড়ি এ শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সর্বশেষ নির্বাচিত মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কামাল কনা, বীর মুক্তিযোদ্ধা ছানাওর আহমদ, বীর মুক্তিযোদ্ধা ফারুক মিয়া, বীর মুক্তিযোদ্ধা নজরুল আলম খান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ওসমানীনগর উপজেলার সভাপতি জুবায়ের আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম চৌধুরী আক্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওদুদ, সহ সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ প্রমুখ।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ওসমানীনগর উপজেলার সভাপতি জুবায়ের আহমেদ শাহীন বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সূর্যসন্তান এবং আমি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। এই বৈশ্বিক ক্রান্তিকালে মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিকদের পাশে দাঁড়াতে পেরে ভালোই লাগছে। তিনি সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি

