|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইসলাম
  3. হজ পালনকালে সেলফি তোলা কি জায়েজ?

হজ পালনকালে সেলফি তোলা কি জায়েজ?

প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০১৯

দেশ রিপোর্ট: হজের মতো পবিত্র ধর্মীয় বিধান পালন করতে গিয়ে মোবাইলে সেলফি তুলা আর ফেসবুক লাইভে অনেকেই ব্যস্ত থাকেন। এমনকি কাবাঘরের সামনে সেলফি তোলা খুবই পরিচিত ও সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা আছে।

হজ পালনে গিয়ে সেলফি বিষয়ে ইসলামি চিন্তাবিদদের অভিমত হলো, আল্লাহর ঘর কাবা শরিফের আঙিনায় বসে বিনা প্রয়োজনে ছবি বা সেলফি তোলা অপরাধ। এটা পবিত্র কাবার সঙ্গে বেয়াদবি। সরাসরি আল্লাহর হুকুমের লঙ্ঘন। বস্তুত অপ্রয়োজনে ছবি বা সেলফি পৃথিবীর যে কোনো জায়গায় তোলা অন্যায় ও নাজায়েজ। কাবা আঙিনায় তো অবশ্যই নাজায়েজ। এখন কেউ যদি ছবি তুলে তবে সে গোনাহগার হবে।

এ বিষয়ে বৃটেনের বিশিষ্ট আলেম শায়েখ আব্দুর রহমান মাদানী বলেন, আজকাল সবচেয়ে বড় ফিৎনা হয়ে গেছে, মানুষ হজে গিয়ে মোবাইল ফোন নিয়ে ভিডিও এবং লাইভ নিয়ে ব্যস্ত থাকে। তিনি বলেন, এ রকম যারা করেন- তাদের ভালো হজ হয় না। আল্লাহ এটা পছন্দ করেন না। এ জন্য আমরা যেন হজ পালন করতে গিয়ে মোবাইল ফোন নিয়ে সেলফি কিংবা লাইভ করতে ব্যস্ত না হই। যারা এসব কাজে ব্যস্ত থাকেন তাঁরা শোয়িং অব করতেছেন (অন্যকে দেখাচ্ছেন), তাদের হজ কবুল হওয়ার সম্ভাবনা কম। আমরা যেন এসব কাজ পরিত্যাগ করি। আর যদি ছবি তুলতেই হয়, তাহলে সেটা করতে গিয়ে যেন হজের কোনো ক্ষতি না হয়।

ইসলাম এর আরও খবর
যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : দোয়া কীভাবে করবো, কেন করবো

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : দোয়া কীভাবে করবো, কেন করবো

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : অন্তর কীভাবে ঠিক করা যায়?

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : অন্তর কীভাবে ঠিক করা যায়?

ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে মহিলাদের জন্য অনুষ্ঠিত হলো কুরআন রিভিশন ডে

ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে মহিলাদের জন্য অনুষ্ঠিত হলো কুরআন রিভিশন ডে

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : আপনার কাজ দোয়া করতে থাকা, উত্তর দেওয়া আল্লাহর কাজ

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : আপনার কাজ দোয়া করতে থাকা, উত্তর দেওয়া আল্লাহর কাজ

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : কুরআন যেভাবে শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি দিতে পারে

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : কুরআন যেভাবে শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি দিতে পারে

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : গেইমের আসক্তি থেকে সন্তানদেরকে কীভাবে রক্ষা করবেন?

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : গেইমের আসক্তি থেকে সন্তানদেরকে কীভাবে রক্ষা করবেন?

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা: কুরআনকে আমরা কীভাবে জীবসঙ্গী বানাতে পারি?

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা: কুরআনকে আমরা কীভাবে জীবসঙ্গী বানাতে পারি?

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : কেমন হবে জান্নাত-জাহান্নাম

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : কেমন হবে জান্নাত-জাহান্নাম

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : ডিজিটাল যুগে জিহবার বিপদ

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : ডিজিটাল যুগে জিহবার বিপদ

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top